Monday, June 22, 2026

নাকভিকে তুলোধনা বিসিসিআইয়ের, সম্মানের সঙ্গে ট্রফি চায় ভারত

Date:

Share post:

এশিয়া কাপের (Asia  Cup)  ট্রফি নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত চরমে। মঙ্গলবার  এসিসির বৈঠকে উত্তপ্ত হয়ে উঠল এই ইস্যুতে। মঙ্গলবারের বৈঠক ছিল এসিসির (ACC)। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকেও পাকিস্তানের মন্ত্রীকে তুলোধোনা করল বিসিসিআই (BCCI)।

এই বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্ল বা সদ‍্য প্রাক্তন কোষাধ্যক্ষ আশিস সেলারের বিসিসিআইয়ের প্রতিনিধিত্ব করেন। দুজনেই এসিসির বোর্ডে আছেন। বৈঠকে নাকভিকে কার্যত তুলোধনা করেন  রাজীব শুক্লা। তিনি জানিয়ে দেন নাকভি কোনওভাবেই এশিয়া কাপ ট্রফি ও জয়ী দলের পদক নিজের কাছে রাখতে পারেন না।

ভারতীয় বোর্ডের তরফে সাফ বলে দেওয়া হল, ট্রফি নকভির বাবার সম্পত্তি নয়। ওটা যথাযথ মর্যাদায় ভারতকে ফেরত দিতে হবে।   একটি ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে,

ইতিমধ্যে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এসিসির কাছে  লিখিত অভিযোগ করেছেন। কিন্তু এখনও পর্যন্ত কোনও জবাব দেওয়া হয়নি। বিসিসিআইয়ের দাবি, এশিয়া কাপের ট্রফি ও ভারতীয় ক্রিকেটারদের পদক এসিসির প্রধান কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হোক। বিসিসিআই সেখান থেকেই সেগুলি গ্রহণ করবে। কিন্তু কোনও ইতিবাচক জবাব না পেয়ে বৈঠকের মাঝপথে বেরিয়ে আসেন বিসিসিআইয়ের দুই প্রতিনিধি।

আরও পড়ুন:জয় দিয়েই বিশ্বকাপের সূচনা হরমনপ্রীতদের, চিন্তা থাকল ব্যাটিং নিয়ে

সূত্রের তথ্য অনুসারে, নাকভির পাল্টা বক্তব্য ছিল ভারত লিখিতভাবে জানায়নি যে তাঁর হাত থেকে ট্রফি নেবে না। মঞ্চে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হওয়ায় নিজেকে কার্টুনের মতো লাগছিল। পরে ঠিক হয়, অন্য একটি বৈঠকে ট্রফি সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত হবে।

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...