Thursday, March 26, 2026

মহানবমীর সকালে মাতোয়ারা মহানগরী, ভক্তি – আরাধনায় উজ্জ্বল উৎসবের শেষ লগ্ন

Date:

Share post:

কোথাও বন্দনার বনেদিয়ানা, কোথাও ভক্তিরসের সুধা। মহানবমীর সকালে ভিড় বাড়ছে শহর কলকাতার ঐতিহ্যবাহী শোভাবাজার রাজবাড়িতে (Sovabazar Rajbari)। বনেদি বাড়ির সুপ্রাচীন পুজো দেখতে দেখতে কেউ নস্টালজিক কেউ আবার প্রথমবার এমন পরিবেশে এসে অভিভূত। শাস্ত্র ভেদে আজ বেশ কিছু জায়গায় সকালে কুমারী পুজো হয়েছে। পুজোর অন্তিম লগ্নে নবমী তিথিতে পুষ্পাঞ্জলি বলিদান হোমযজ্ঞের আয়োজন বেলুড় মঠ, কামারপুকুর ও জয়রামবাটি রামকৃষ্ণ মঠ মিশনে(Ramakrishna Math)। বেলা ১১টা থেকে শুরু হয়েছে ভক্তদের হোক প্রসাদ বিতরণ।

রীতি-নীতি-ভক্তি-বৈভব মিলেমিশে একাকার নবমীর আরাধনায়। ধূপ,ধুনো, বৈদিক মন্ত্রে গমগমে শহর থেকে জেলা। আজ বিকেলের পর বৃষ্টির পূর্বাভাস থাকায় সকালের তীব্র গরম উপেক্ষা করে শাড়ি-পাঞ্জাবিতে পুজো প্রাঙ্গণে সেলফি তুলতে ব্যস্ত নবীন প্রজন্ম। রাজবাড়ী থেকে বারোয়ারি সর্বত্রই তিথি মেনে চলছে পুজো। যত বেলা গড়াচ্ছে ততই মহানগরীর ট্রেন্ডিং পুজো প্যান্ডেলে ঠাকুর দেখার লাইন দীর্ঘ হচ্ছে।

অষ্টমীর মতো আজ আর নিরামিষের বিধি-নিষেধ নেই। তাই বড় বড় হোটেল রেস্টুরেন্টেও দীর্ঘ প্রতীক্ষার ছবি। প্রাণের পুজোর প্রায় শেষ লগ্নে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে শুধুই হুল্লোড় উন্মাদনার মাঝে যেন মহোৎসবের অন্তিম পর্বের বিষাদ ভুলে থাকতে চাইছে আট থেকে আশি।

 

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...