Sunday, June 21, 2026

প্রয়াত কিংবদন্তি ছান্নুলাল মিশ্র, শোকস্তব্ধ ভারতীয় সঙ্গীতজগৎ

Date:

Share post:

প্রয়াত হলেন ধ্রুপদী সঙ্গীতের জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব পণ্ডিত ছান্নুলাল মিশ্র (Chhannulal Mishra)। ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। দীর্ঘদিন অসুস্থ থাকার পর উত্তর প্রদেশের মির্জাপুরে তাঁর কন্যার বাড়িতে বৃহস্পতিবার মারা যান।

ছান্নুলাল মিশ্রের (Chhannulal Mishra) কন্যা নম্রতা মিশ্র জানিয়েছেন “গত ১৭-১৮ দিন ধরে বার্ধক্যজনিত সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। আজ ভোর ৪টে নাগাদ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।” দীর্ঘদিন ধরেই কিডনি জনিত সমস্যা, ডায়াবেটিস, হাইপারটেনশন, অস্টিওআর্থারাইটিস, বিপিএইচ এবং এআরডিএস-এর মতো একাধিক সমস্যায় ভুগছিলেন তিনি।

আরও পড়ুন-অহিংসা-শান্তি-একতা-সম্প্রীতির বাণী: গান্ধীজিকে স্মরণ মমতা ও অভিষেকের

ছান্নুলাল মিশ্রের শেষকৃত্য আজ বিকেল ৫টায় বারাণসীতে হবে। সঙ্গীতপ্রেমী এবং পরিবারের সদস্যরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন। এক পুত্র রামকুমার মিশ্র (তবলা বাদক) এবং তিন কন্যাকে রেখে গিয়েছেন। হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকে তাঁর পাণ্ডিত্যে ভারতীয় সঙ্গীতজগৎকে সমৃদ্ধ করেছেন। তিনি পূরব রাগ ঠুমরীতে ছিলেন পারদর্শী। ২০০০ সালে সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার পেয়েছিলেন। ২০১০ সালে পদ্মভূষণে ভূষিত হওয়ার পর ফের ২০২০ সালে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করা হয় ছান্নুলাল মিশ্রকে। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ ভারতীয় সঙ্গীতজগৎ। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

_

_

_

_

_

_

_

 

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...