Saturday, March 28, 2026

স্ট্যালিনের বাড়িতে বোমা হামলার হুমকি, চাঞ্চল্য রাজনৈতিক মহলে

Date:

Share post:

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের চেন্নাইয়ের বাড়িতে ফের বোমা হামলার হুমকির (Bomb threat at Tamilnadu CM MK Stalin’s Chennai Residence) অভিযোগ ঘিরে চাঞ্চল্য রাজনৈতিক মহলে। এছাড়াও চেন্নাইয়ে তামিলনাড়ুর বিজেপির প্রধান কার্যালয়ে এবং দক্ষিণ ভারতীয় অভিনেত্রী তৃষার বাড়িতেও বোমা হামলা হবে বলে হুমকি দেওয়া হয়েছিল। হুমকির খবর পেয়ে ইতিমধ্যেই পুলিশ গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে।

চলতি বছর স্বাধীনতা দিবসের দিনে পতাকা উত্তোলনের সময়ও বোমা হামলার হুমকি পেয়েছিলেন স্ট্যালিন। তদন্তের ভিত্তিতে গণেশ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। জুলাই মাসেও স্ট্যালিনের বাড়িতে বোমা হামলার হুমকি দেওয়া হয়। ২০২৪ সালে, স্ট্যালিনের সান ফ্রান্সিসকোগামী বিমানটিকে লক্ষ্য করে একটি বোমা হুমকি ইমেল পাঠানো হয়। এর ফলে চেন্নাই বিমানবন্দরে রীতিমত আতঙ্কের সৃষ্টি হয়। পরে পুঙ্খানুপুঙ্খ তদন্তের পর সেই হুমকিকে ভুয়ো বলে জানানো হয়।

Related articles

তৃণমূলের অভিযোগ! চাপে পড়ে বিজেপি নেত্রীর স্বামীকে পুলিশ পর্যবেক্ষক থেকে সরাল কমিশন, বদল আরও ৫ জন

মালদহে পুলিশ পর্যবেক্ষক হিসাবে বিহারের বিজেপি (BJP) নেত্রীর স্বামীকে নিয়োগ করা হয়েছিল। এই নিয়ে কমিশনে অভিযোগ জানিয়েছিল শাসকদল...

বিজেপি করেছে: রঘুনাথগঞ্জের অশান্তিতে সরাসরি আক্রমণ মমতার

শান্তিপূর্ণ রামনবমী পালন ভেস্তে দেওয়ার বহু চক্রান্ত বিভিন্নভাবে রাজ্যে হয়েছে। তবে মুর্শিদাবাদে স্পষ্ট হয়ে গিয়েছে কীভাবে চক্রান্ত করে...

ঝড়বৃষ্টিতে সামান্য কমলো তাপমাত্রা, শনিতেও দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস!

কোথাও বাড়ির চালে গাছ পড়ে আহত একাধিক, কোথাও আবার গাছের ডাল ভেঙে বন্ধ রাস্তা -শুক্রবার মধ্যরাতের ঝড় বৃষ্টির...

বিমানে ভিআইপিদের উপস্থিতিতে মানতে হবে কড়া নিয়ম, নির্দেশ ডিজিসিএ-র

বিমানে বা কপ্টারে কোনও ভিআইপি থাকলে সেই ভিআইপি বা তাঁর সঙ্গীদের চাপের মুখে পাইলট কোনরকম সিদ্ধান্ত নিতে পারেন...