Sunday, June 21, 2026

কলকাতার আকাশে দুর্যোগের মেঘ! একাদশীতে কমলা সর্তকতা তিলোত্তমায় 

Date:

Share post:

পাঁচ দিনের আনন্দের পর সপরিবারে কৈলাসে পাড়ি দিয়েছেন উমা। শাস্ত্র মেনে দশমীতে দেবীর দর্পণ-ঘট বিসর্জন হলেও এখনও মৃন্ময়ী প্রতিমা রয়ে গিয়েছে বেশিরভাগ মন্ডপেই। সামনেই পুজো কার্নিভাল, তবে তার আগে একাদশী তিথিতে ভারী বৃষ্টির কমলা সতর্কতা কলকাতায় (Kolkata Rain Alert)! দুর্যোগ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও, জানালো হাওয়া অফিস (Weather Department)।

দুর্গাপুজোর দিনগুলোতে বারবার ঝড়-বৃষ্টি অসুর হয়ে উৎসবের আনন্দ মাটি করবে কিনা এই চিন্তায় থাকতে হয়েছে বাঙালিকে। ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত হালকা বৃষ্টি হলেও ঠাকুর দেখার ক্ষেত্রে কোনটাই বড় বাধা হয়ে দাঁড়াতে পারেনি। অষ্টমীর দুপুরে বিক্ষিপ্ত ভারী বর্ষণ আর নবমীর রাতেও দুর্যোগ আবহাওয়া বুঝিয়ে দিয়েছিল মায়ের বিদায় লগ্ন থেকেই নিম্নচাপ থাবা বসাতে শুরু করবে। হয়েছেও তাই। বৃহস্পতিবার কয়েক মুহূর্তের ঝড়ে লন্ডভন্ড হয়েছে সন্দেশখালি। বৃষ্টি ভেজা প্রতিমা নিরঞ্জনের সাক্ষী থেকেছে পাহাড়। এরপর একাদশীতেও কলকাতায় ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। পূর্বাভাস (Weather Forecast) অনুযায়ী, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ বুধবার মধ্যরাতেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তার প্রভাব থাকবে শুক্রবার সকাল পর্যন্ত। বৃষ্টিতে মহানগরীতে তীব্র বর্ষণে রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ার একটা আশঙ্কা থাকছে। তাই আগেভাগেই প্রস্তুত পুরোসভা-প্রশাসন। উত্তরের পাঁচ জেলায় শুক্রবার থেকেই বৃষ্টি বাড়বে, ধস নামার সম্ভাবনাও রয়েছে।

Related articles

কলকাতাকে কৃতজ্ঞতা, রেড রোডের অনুষ্ঠান শেষে আবেগঘন বার্তা মোদির

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাভ্যাসে অংশ নিলেন প্রায় ৩৫ হাজারের বেশি মানুষ।...

সিএবি থেকে মোহনবাগান, যোগ দিবসে সামিল ময়দানও

রবিবার সকালে পালিত হল আন্তর্জাতিক যোগ দিবস(International Yoga Day)। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার হওয়ার পর ধুমধাম করে পালিত...

আজমেরে ভিডিও কলে নিট পরীক্ষার প্রশ্নপত্র দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি

দেশজুড়ে নিট(NEET) পরীক্ষা নিয়ে তোলপাড়ের মাঝেই ফের পরীক্ষার আগের দিন আজমেরে ভিডিও কলে নিট পরীক্ষার প্রশ্নপত্র দেখিয়ে ৩০...

বর্ষণমুখর রবিবাসরীয় সকাল, ১১টা বাজতেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায়!

আন্তর্জাতিক যোগ দিবসের সকালে আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির (Rain) ভ্রুকুটি ততটা জোরালো ছিল না।রাজ্যের বিভিন্ন প্রান্তে খোলা...