Sunday, June 21, 2026

পুজোর ভিড়ে উৎশৃঙ্খলা, পাঁচ দিনে কলকাতায় গ্রেফতার ৬ হাজারের বেশি!

Date:

Share post:

দুর্গাপুজোর (Durga Puja) বাঁধন ছাড়া উচ্ছ্বাস আর উন্মাদনার ভিড়ে যাতে আইনশৃঙ্খলা কোনভাবেই নিয়ন্ত্রণের বাইরে না যায় সেদিকে সজাগ দৃষ্টি দিয়েছিল কলকাতা পুলিশ (Kolkata Police)। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত শহর মহানগরীতে বড় কোনও অপ্রীতিকর ঘটনা নেই (কয়েকটা বিক্ষিপ্ত দুর্ঘটনা ছাড়া)। পুজোর ভিড় সামলাতে লালবাজারের উদ্যোগ প্রশংসনীয়। তবে ট্রাফিক আইনভঙ্গকারীদের কোনও রেয়াত নয়। চতুর্থী থেকে অষ্টমীর পর্যন্ত বিনা হেলমেটে বাইক ও স্কুটি চালানোর অভিযোগে পুলিশের জালে ৩২৩১ জন। বেপরোয়া বাইক চালানোয় গ্রেফতার অন্তত ৫৬৮।

কলকাতা পুলিশ (KP) সূত্রে জানা গেছে, ট্রাফিক আইন লঙ্ঘন ও অন্যান্য অভিযোগে চতুর্থী থেকে অষ্টমীর মধ্যে ৬২৮৪ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনভাবেই যাতে নারী হেনস্থা বা অসম্মানের ঘটনা না ঘটে তার জন্য যথাযথ দায়িত্ব সামলেছেন মহিলা পুলিশরাও। মধ্যব্য অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ধরা হয়েছে ৫০৫ জনকে।‘ট্রিপল রাইডিং’-এর অভিযোগে পুলিশের হাতে আটক ১২৪০। পুজোর রাতে বাইক বাহিনীর তাণ্ডব রুখতে যেভাবে কাজ করেছেন উর্দিধারীরা, তাকে কুর্নিশ জানিয়েছেন দর্শনার্থী থেকে সেলিব্রেটি প্রত্যেককেই। বৃহস্পতিবারের পর শুক্রবারেও রয়েছে প্রতিমা নিরঞ্জন পর্ব। সকাল থেকে গঙ্গার বিভিন্ন ঘাটে সজাগ পুলিশ- প্রশাসন।

 

Related articles

তামিলনাড়ুর কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, মৃত ৭, অসুস্থ বহু

ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি উস্কে তামিলনাড়ুর তিরুভাল্লুরে সাত জনের মৃত্যু! সামুদ্রিক খাদ্য প্রস্তুতকারক একটি কারখানায় রবিবার অ্যামোনিয়া গ্যাস...

ফের দায়ের FIR! আরও আইনি প্যাঁচে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

আরও আইনি প্যাঁচে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee PA) আপ্তসহায়ক সুমিত রায়(Sumit Ray)। জমি জালিয়াতি আর মাটি চুরির মামলার...

টাকা নিয়ে দলত্যাগ! বিস্ফোরক অভিযোগ মহুয়ার! আইনি নোটিশের হুঁশিয়ারি শতাব্দী-কাকলিদের

তৃণমূলের ভাঙন ঘিরে রাজনৈতিক সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। দলের ২০ জন সাংসদ এনসিপিআইতে (NCPI) যোগ দেওয়ার পর থেকেই...

সোমে বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট: কী আশা? জানালেন কুণাল

পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট (Budget) পেশ সোমবার। স্বাভাবিকভাবেই বিভিন্ন প্রত্যাশা রাজ্যবাসীর। বিশেষ করে নজর ডিএ (DA)...