Monday, May 11, 2026

সরকারি হাসপাতালে চিকিৎসকদের হাজিরায় কড়া নিয়ম জারি NMC-র

Date:

Share post:

সরকারি হাসপাতালে চিকিৎসকদের হাজিরা নিয়ে এবার আরও কড়া নিয়ম জারি করল জাতীয় মেডিক্যাল কমিশন (National Medical Commission)। পুরনো হাজিরা পদ্ধতি একেবারেই বদলে ফেস বায়োমেট্রিক হাজিরা চালু করা হয়েছে। ১ অক্টোবর থেকেই নয়া নিয়ম কার্যকর। সারা দেশের সব হাসপাতালে এই মর্মে জানিয়ে দিয়েছে NMC।

দীর্ঘদিন ধরেই সরকারি হাসপাতালে চিকিৎসকদের (Doctor) হাজিরা নিয়ে নানা অভিযোগ উঠছে। নির্ধারিত সময় ও নিয়ম মেনে হাসপাতালে (Hospital) উপস্থিত না থাকা, হাসপাতালে ডিউটির সময়ে অন্যত্র চেম্বারে রোগী দেখা- এরকম বিভিন্ন অভিযোগ উঠছে। সরকারি হাসপাতালের পাশাপাশি ওই একই সময়ে কোনও কোনও চিকিৎসক বেসরকারি হাসপাতালেও সপ্তাহের কয়েকদিন রোগী দেখেন বলে অভিযোগ।

জাতীয় মেডিক্যাল কমিশনের নির্দেশে বলা হয়েছে,
•মোবাইলে নির্দিষ্ট অ্যাপের সাহায্যে হাজিরা দিতে হবে
•হাসপাতালের ১০০ মিটারের মধ্যে অ্যাপ অন করতে হবে
•হাসপাতালে না এসে অ্যাপ অন করে হাজিরা দেওয়া যাবে না
•হাসপাতালের ১০০ মিটারের মধ্যেই অ্যাপ কাজ করবে
•অ্যাপে চিকিৎসকের আধার কার্ডের তথ্য থাকবে
•সংশ্লিষ্ট চিকিৎসকের মুখের সঙ্গে আধার কার্ডে থাকা মুখ মিললে তবেই হাজিরা প্রক্রিয়া সম্পূর্ণ হবে
•জাতীয় মেডিক্যাল কমিশনের সিস্টেমে দেওয়া হাসপাতালের লোকেশনের সঙ্গে মিলতে হবে
১ অক্টোবর থেকে চিকিৎসকদের ফেস বায়োমেট্রিক হাজিরায় চালু হয়েছে।

সরকারি হাসপাতালে চিকিৎসকদের হাজিরায় কড়া অবস্থানের কথা আগেই জানিয়েছিল NMC। ৭৫ শতাংশের কম হাজিরা থাকলে বেতন বন্ধ করে দেওয়া হতে পারে বলেও হুঁশিয়ারি দেয়। এবার কড়া নিয়মই চালু করল জাতীয় মেডিক্যাল কমিশন।

Related articles

নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকে ৬ সিদ্ধান্ত: সামাজিক প্রকল্প বন্ধ না হওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর

রাজ্যে প্রথম বিজেপি সরকার গঠিত হওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নের এই...

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...