Sunday, June 21, 2026

টলিউডে এন্ট্রি প্রসেনজিৎ পুত্রের! নাতির সিনে অভিষেকের আগে বিশাল যজ্ঞ বিশ্বজিতের

Date:

Share post:

বাপ-ঠাকুরদার চেনা জগতেই যে নিজের ক্যারিয়ার তৈরি করবেন তৃষাণজিৎ চট্টোপাধ্যায় (Trishanjit Chatterjee) সেটা তো পূর্বনির্ধারিত ছিলই, এবার অপেক্ষার অবসান ঘটার পালা। নাতির সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করার সিদ্ধান্তে খুশি হয়ে দুর্গাপুজোয় বিশাল যজ্ঞের আয়োজন করেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় (Biswajit Chatterjee)। অনুষ্ঠানে মা অর্পিতার সঙ্গে অংশ নিয়েছেন মিশুকও (প্রসেনজিৎ পুত্রের ডাকনাম)।
শোনা যাচ্ছে কথাবার্তা মোটামুটি ফাইনাল হয়ে গেছে, SVF ব্যানারেই টলিউডের আত্মপ্রকাশ করবেন তৃষাণজিৎ।
সম্প্রতি ‘দেবী চৌধুরানী’ মুক্তির আগে ছেলের সিনে ইন্ডাস্ট্রিতে অভিষেকের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে প্রসেনজিৎ (Prosenjit Chatterjee) বিষয়টি অস্বীকার করেননি। তখন থেকেই জল্পনা আরও জোরালো হয়। যদিও পরিচালক বা প্রযোজনা সংস্থার নাম টলিউডের ভবানী পাঠক। ৩০ সেপ্টেম্বর ছিল বুম্বাদার জন্মদিন, পয়লা অক্টোবর অর্পিতার বার্থ ডে। ঠিক এমন দিনেই সুখবর জানা গেল। দিন কয়েক ধরে খবর ভাসছিল যে, লাইট ক্যামেরা অ্যাকশানের জগতে হাতেখড়ি হচ্ছে প্রসেনজিৎ-পুত্রের। সব ঠিকঠাকভাবে এগোলে চলতি বছরেই শেষেই শুরু হতে চলেছে শুটিং। এখানেই শেষ নয়, বিশ্বজিতের মেয়ে সম্ভাবী চট্টোপাধ্যায়ও অভিনয়ে নামছেন। পরিচালক বাবার আগামী ছবি ‘অগ্নিযুগ দ্য ফায়ার’-এ তিনি অভিনয় করবেন বলে খবর মিলেছে।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...