Wednesday, March 25, 2026

বিতর্কের আবহেই ফের ভারত-পাক, একনজরে হরমনপ্রীতদের শক্তি-দুর্বলতা

Date:

Share post:

রবিবার মহিলাদের একদিনের বিশ্বকাপে (ICC Women World Cup) সুপার সানডে।  ওয়ান ডে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামছে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারত (IND vs PAK)। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হেলায় হারিয়ে যাত্রা শুরু করেছে ভারতীয় দল। এই ম্যাচের নামার আগে এক নজরে দেখে নেওয়া যাক ভারতের শক্তি দুর্বলতা।

ভারতের প্রধান শক্তি স্পিনাররা। উপমহাদেশের পিচের স্পিনারাই ম্যাচ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন প্রথম ম্যাচে ভারতীয় দলের স্পিনাররা ৮ উইকেট নিয়েছেন। ফলে দীপ্তি সরমা স্নেহ রানার স্পিন আক্রমণ পাকিস্তানের ব্যাটিংকে ধরাশায়ী করতে পারে। ভারতের ব্যাটিং বিভাগ শক্তিশালী স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত, প্রতিকা রাওয়ালরা রয়েছেন।

প্রথম ম্যাচে ভারতীয় দলের ব্যাটিং ভালই পারফরম্যান্স করেছিল, এর পাশাপাশি ভারতীয় দলে অভিজ্ঞতা অভাব নেই। হরমনপ্রীতের মতো একজন অভিজ্ঞ অধিনায়ক রয়েছেন। পাশাপাশি রয়েছেন স্মৃতি মান্ধানাও।প্রথম ম্যাচে ওপেনিং জুটি রান পাননি কিন্তু স্মৃতি এবং প্রতিকার জুটির ওপর ভরসা রাখাই যায়।

আরও পড়ুন :২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত কি খেলবেন বিরাট-রোহিত? মুখ্য নির্বাচকের কথায় জল্পনা

এর পাশাপাশি ভারতের কিছু দুর্বলতা রয়েছে। বোলিং বিভাগে বৈচিত্রের অভাব রয়েছে। বিশেষ করে ভারতের পেস বোলিং বিভাগ শক্তিশালী নয়, রেনুকা সিং এবং ক্রান্তি গৌড়  প্রথম  ম্যাচে ভালো বোলিং করলেও রান খরচ করছেন। ভারতীয় দলের মিডল অর্ডারের উপর বেশি নির্ভর করা যায় না। রিচা, জেমাইমা মত অর্ডারের ব্যাটসম্যানরা দেখো প্রথম ম্যাচে রান করতে পারেননি।

Related articles

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...