Friday, June 26, 2026

শিল্ডের সূচি ঘোষণা, ‘সংকট’ নিয়ে মুখ খুললেন মোহনবাগান সচিব

Date:

Share post:

পুজো শেষেই শুরু হচ্ছে আইএফএ শিল্ড। দীর্ঘদিন পর আবার জমকালোভাবেই হতে চলেছে শিল্ড। শুক্রবার শিল্ডের সূচি ঘোষণা করলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত।

শিল্ডে অংশ নেওয়া ৬টি দলকে দু’টি গ্রুপে রাখা হয়েছে। প্রত্যেক গ্রুপে তিনটি করে দলকে রাখা হয়েছে।গ্রুপ ‘এ’-তে আছে ইস্টবেঙ্গল, হায়দরাবাদের শ্রীনিধি ডেকান এফসি ও পঞ্জাবের নামধারী এফসি। গ্রুপ ‘বি’-তে আছে মোহনবাগান গোকুলাম কেরালা এবং ইউনাইটেড স্পোর্টস।

৮ অক্টোবর শিল্ডের বোধন, প্রথম ম্যাচে লাল হলুদের প্রতিপক্ষ শ্রীনিধি ডেকান। ইস্টবেঙ্গলের পরের ম্যাচ ১৪ তারিখ নামধারীর বিরুদ্ধে। অন্যদিকে, মোহনবাগানের প্রথম ম্যাচ খেলতে নামছে ৯ অক্টোবর। সবুজ-মেরুনের প্রথম ম্যাচ গোকুলাম কেরালার সঙ্গে। ১৫ অক্টোবর মোহনবাগানের প্রতিপক্ষ ইউনাইটেড স্পোর্টস। দুটি গ্রুপ থেকে সেরা দুটি দল সেমিফাইনালে পৌছাবে।

শুক্রবার আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, “এবার কলকাতা লিগের চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। তারাই প্রথম ম্যাচ খেলবে শিল্জে কলকাতার দলগুলোর খেলা কলকাতাতে করার চেষ্টা করছি, যাতে সবাই যেতে পারে। দু-একটা ম্যাচ হয়তো জেলার মাঠেও হবে।”

শিল্ডের সূচি ঘোষণার দিনেই ইস্টবেঙ্গলকে কটাক্ষ করে মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু বলেন, আমরা শিল্ড খেলতে চাইনি কারণ ফিফা উইন্ডোতে ম্যাচ থাকায় আমাদের অনেক প্লেয়ার থাকবে না। একটা ক্লাবের কোনও প্লেয়ার জাতীয় দলে যাবে না , তাদের ঘরে আইএফএ ছাড়া ট্রফি নেই, তাই তারা জোর করে এই সময়ে শিল্ড করাতে চাইছে।

এদিকে এসিএল থেকে অপ্রত্যাশিতভাবে ছিটকে গিয়ে আইএফএ শিল্ডে খেলতে নামছে মোহনবাগান।শেষপর্যন্ত ইরানে না যাওয়ার সিদ্ধান্ত নেয় মোহনবাগান ম্যানেজমেন্ট। এই নিয়ে সমস্য সমর্থকদের একটা অংশ ম্যানেজমেন্টের বিরুদ্ধে চরম ক্ষুব্ধ।

এই নিয়ে মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু বলেন, আমরা দল গড়েছি খেলার জন্যই। কিন্ত ফুটবলারদের নিরাপত্তা নিয়েই প্রশ্ন ছিল। ইরানের পরিস্থিতির কারণে বিদেশি ফুটবলারা যেতে চায়নি সেইসঙ্গে ভারতীয় ফুটবলাররাও ঝঁুকি নিতে চাননি।

আরও পড়ুন :২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত কি খেলবেন বিরাট-রোহিত? মুখ্য নির্বাচকের কথায় জল্পনা

একইসঙ্গে সভাপতি দেবাশিস দত্তের মন্তব্যের পাল্টা দিয়েছেন সচিব সৃঞ্জয় বসু। তাঁর কথায়, আগের কমিটির অনেক সদস্যই বর্তমান কমিটিতে আছেন, সভাপতি এবং সৌমিক বসুই মোহনবাগান সুপার জায়ান্টের বোর্ডে আছেন ক্লাবের পক্ষ থেকে। তাহলে তাঁরা কেন সমস্যা সমাধান করার উদ্যোগ নিচ্ছেন না।

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...