Friday, June 26, 2026

পুজো শেষে ফের ব্যস্ত মেট্রো, কার্নিভালে মিলবে অতিরিক্ত মেট্রো পরিষেবা 

Date:

Share post:

পুজোয় সপ্তমী থেকে দশমী পর্যন্ত দুপুর থেকে পরিষেবা শুরু করলেও সারারাতই মেট্রো চালিয়েছে কর্তৃপক্ষ। শহরের লক্ষ লক্ষ দর্শনার্থীদের কথা মাথায় রেখেই ভোররাত পর্যন্ত চলেছে মেট্রো রেক। যাত্রী ভিড়ে নাজেহাল হলেও শেষমেশ যাতায়াতে স্বস্তি পেয়েছে সাধারণ মানুষ।

এবার রবিবার পুজো কার্নিভালের দিনেও দর্শনার্থীদের সুবিধার কথা ভেবে বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল। কর্তৃপক্ষ জানিয়েছে, ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম এবং গ্রিন লাইন অর্থাৎ সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত আপ ও ডাউন লাইনে ৩টি করে, মোট ৬টি অতিরিক্ত মেট্রো চলবে। রাতের শেষ মেট্রোর পর প্রতি ২০ মিনিট অন্তর এই বিশেষ পরিষেবা মিলবে।

তবে সোমবার, লক্ষ্মীপুজোর দিনে ভিন্ন চিত্র। কর্তৃপক্ষ জানিয়েছে, ব্লু লাইনে সেদিন কমবে মেট্রোর সংখ্যা। স্বাভাবিক সময়ে যেখানে ২৭২টি মেট্রো চলে, সেখানে সোমবার চালানো হবে মোট ২৩৬টি মেট্রো। যাত্রীদের দাবি, উৎসবের মরসুমে ভিড় সামলাতে মেট্রো কর্তৃপক্ষের আরও বাড়তি পরিষেবা চালানো উচিত ছিল। যদিও কর্তৃপক্ষের বক্তব্য, পরিস্থিতি ও চাহিদা অনুযায়ী পরিষেবা সমন্বয় করেই যাত্রীদের সুরাহা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন – আশার কথা শোনাল হওয়া অফিস! দুর্বল হচ্ছে নিম্নচাপ, প্রায়-বৃষ্টিহীন কার্নিভাল 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...