Wednesday, March 25, 2026

জেলার পুজো কার্নিভালে আজ বৃষ্টির কাঁটা, উত্তরে বর্ষণ শুরু 

Date:

Share post:

উত্তরবঙ্গের আকাশে দুর্যোগের মেঘ, দক্ষিণের সকালেও রোদ লুকিয়েছে কালো মেঘের আড়ালে। শনিবার বিকেল থেকে জেলায় জেলায় পুজো কার্নিভাল শুরু (Districts Puja Carnival)। তবে তার আগে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু বাংলা জুড়ে। আলিপুরদুয়ারে সকাল থেকে ভারী বর্ষণে (Rain in Alipurduar)চিন্তিত পুজো উদ্যোক্তারা। বিকেলের পরিবর্তে দুপুর থেকেই কার্নিভাল শুরুর পরিকল্পনা। দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদে ভারী বর্ষণের সর্তকতা জারি হাওয়া অফিসের (Weather Department)।

রবিবার মহানগরীতে পুজো কার্নিভালের মাধ্যমে এ বছরের উৎসবের সমাপ্তি ঘটবে। তার আগে আজ শনিবার জেলায় জেলায় শোভাযাত্রা সহকারে দুর্গা প্রতিমা নিরঞ্জনের আয়োজন করা হয়েছে। কিন্তু বৃষ্টি অসুর যেভাবে চোখ রাঙাচ্ছে তাতে চিন্তা বাড়ছে প্রশাসনের। এদিন কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় দুপুর থেকে সন্ধ্যার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে দুর্যোগ বাড়বে উত্তরে। দার্জিলিং, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির সর্বত্র প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে।

Related articles

সারা অতীত, শিল্পপতির মেয়ের প্রেমে মজেছেন শুভমান!

সারা তেন্ডুলকরের পর অনন্যা। আবারও সম্পর্কের গুঞ্জনে শিরোনামে শুভমান গিল(Shubman Gill)। এতদিন সারা তেণ্ডুলকর-এর সঙ্গে তাঁর নাম জড়িয়ে...

আদালতের নির্দেশিকায় ভুয়ো ভিডিও মামলায় স্বস্তিতে গম্ভীর

ভুয়ো ভিডিও মামলায় বড় স্বস্তি পেলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে মেটা,...

মিলবে না LPG সিলিন্ডার! নয়া নির্দেশিকা কেন্দ্রের

জ্বালানি সংকটের জেরে কেন্দ্রের নতুন নীতিতে বাড়ছে বিতর্ক। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে নির্দেশিকা দিয়ে জারি করা হয়েছে যেসব এলাকায়...

Hundred Miles-এর সুরে প্রকাশ পেল সৃজন-আরাত্রিকাদের ‘৫০০ মাইল’

আমেরিকার লোকগান Hundred Miles-এর সুরে মুক্তি পেল ‘৫০০ মাইল’। 'বাংলা গানের দল ও আরও কয়েকজন দলের' নতুন গান...