Wednesday, March 25, 2026

ডোমকলের পরে রেজিনগর: ফের বোমা বিস্ফোরণ! নিখোঁজ ৩

Date:

Share post:

ফের বোমা বিস্ফোরণে কেঁপে উঠল মুর্শিদাবাদ (Murshidabad)। শুক্রবার ডোমকলের (Domkol) পরে শনিবার রেজিনগরে (Rejinagar) বোমা বাঁধতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে বলে পরিবারের তরফে অভিযোগ। নিখোঁজ ৩। প্রত্যেকেই জখম বলে অভিযোগ স্থানীয়দের। তাঁদের মধ্যেই একজন মৃত বলে পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে। ঘটনার তদন্তে নেমেছে রেজিনগর থানার পুলিশ।

শুক্রবার ডোমকলের (Domkol) ঘোড়ামারা নিশ্চিন্তপুর এলাকায় বোমা ফেটে এক মহিলার মৃত্যু হয়। শনিবার তকিপুর গ্রামের বাসিন্দা সাবেদা বিবি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ, শুক্রবার রাতে তাঁর স্বামীকে কেউ বা কারা বাড়ি থেকে বোমা বাঁধার জন্য ডেকে নিয়ে যায়। মধ্য রাতে বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে।

ছেতিয়ানি ঘোষপাড়া এলাকার একটি ফাঁকা জায়গায় তিনজন বোমা বাঁধছিলেন। সেসময় বিস্ফোরণ হয় বলে অভিযোগ। তিনজনেই বিস্ফোরণে জখম হয়েছেন বলে খবর। তবে তাঁরা সবাই নিখোঁজ। ওসমান বিশ্বাস বলে একজনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তাঁর পরিবার। কিন্তু তিনি মৃত নাকি গুরুতর জখম হয়ে অন্য কোথাও রয়েছেন- সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। ঘটনা খতিয়ে দেখছে রেজিনগর থানার পুলিশ।

Related articles

ভোটের ডিউটির জন্য ২৪ জনকে চিঠি, নিয়োগ থমকে যাওয়ার আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ SSC 

নির্বাচন কমিশনের চিঠিতে রাজ্যে এসএসসি নিয়োগ আটকে যাওয়ার আশঙ্কা! আগামী মাসে বাংলায় দু-দফায় বিধানসভা নির্বাচন (West Bengal Assembly...

ভারতীয় দলের সাজঘরে বর্ণবিদ্বেষ! শিবরামকৃষ্ণনের বিস্ফোরক অভিযোগ

খেলার মাঠে বর্ণবিদ্বেষের ঘটনা নতুন কোনও বিষয় নয়, এবার ভারতীয় দলের (Indian Team) সতীর্থদের বিরুদ্ধে বর্ণবৈষম্যের বিস্ফোরক অভিযোগ...

একছুটে তৃণমূল সেনাপতির সভায় কেশিয়াড়ি কেন্দ্রের দলীয় প্রার্থী

২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর আগে রাজ্যজুড়ে প্রচারে নয়া নয়া কৌশল নজর কাড়ছে। এই তালিকায় নাম জুড়ল কেশিয়াড়ি...

আরামবাগ সরকারি হাসপাতালে ৩৪ ডাক্তারকে ভোটার ডিউটি! বেনজির নির্দেশ কমিশনের

ভোটের (2026 Election) ডিউটির জন্য আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩৪ জন চিকিৎসককে চিঠি পাঠালো কমিশন (Election Commission)। একসঙ্গে...