Thursday, June 25, 2026

বিপর্যস্ত উত্তরবঙ্গে নিখোঁজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, উদ্বিগ্ন পরিবার

Date:

Share post:

উত্তরবঙ্গের (North Bangal) সুকিয়াপোখরিতে গিয়ে নিখোঁজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া হিমাদ্রি পুরকাইত (Himadri Purokait)। বিধ্বংসী প্রাকৃতিক বিপর্যয়ে বিপুল ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গের একাধিক জেলা। এই পরিস্থিতিতে শনিবার রাত থেকে হিমাদ্রির সঙ্গে যোগাযোগ করতে পারছে না তাঁর পরিবার। চরম দুশ্চিন্তায় দিন কাটছে তাঁদের। এদিকে ক্রমেই মৃতের সংখ্যা বাড়ছে বিপর্যস্ত এলাকায়। শেষ পাওয়া খবরে ২৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

দক্ষিণ ২৪ পরনগার কামারপোলের বাসিন্দা হিমাদ্রি। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। ছোট থেকেই ভ্রমণের পিপাসু হিমাদ্রি। পরবর্তীকালে সেটাই তাঁর পেশা। একটি হোম স্টে কটেজে ট্যুরিস্ট গাইড হিসেবে কাজ করেন। সেপ্টেম্বরের বাইশ তারিখ হিমাদ্রি সুকিয়াপোখরিতে যান। শনিবার রাত ১০টায় শেষবার কথা হয় পরিবারের সঙ্গে।

রবিবার সকাল থেকে আর কোনওরকম যোগাযোগ করতে পারছে না হিমাদ্রির (Himadri Purokait) পরিবার। তাঁর মা জানান, শনিবার রাতে রোজকার মতোই কথা হয় ছেলের সঙ্গে। তখনই হিমাদ্রি জানান, সেখানে বৃষ্টি হয়ে গিয়েছে। রবিবার সকালে সংবাদ মাধ্যমে উত্তরবঙ্গের বিপর্যয়ের খবর শুনে যতবারই মা ফোন করেছেন, ততবারই পুত্রের ফোন সুইচড অফ বলেছে। কোনও যোগাযোগ করা যায়নি।

এদিকে উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। ফুঁসছে করলা-তিস্তা-বালাসন-সহ একাধিক নদী। জলের তোড়ে ভেসে গিয়েছে সেতু, নদীতে মিশেছে বাড়ি-ঘর, ধসের কবলে রাস্তা। বিপর্যস্ত উত্তরবঙ্গে ছেলে কেমন আছে- এখন সেই চিন্তায় ঘুম হয়েছে পুরকাইত পরিবারের।

 

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...