Thursday, June 4, 2026

পর্যটকদের ফেরাতে তৎপর প্রশাসন! শিলিগুড়ি থেকে চালু স্পেশাল বাস

Date:

Share post:

বৃষ্টি ও ধসের ফলে বিপর্যস্ত গোটা উত্তরবঙ্গ। এখনও পর্যন্ত প্রায় ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিং-সহ পাহাড়ি এলাকায় সমস্ত পর্যটকদের হোটেলে থাকার নির্দেশ দিয়েছেন। তবে পাহাড় থেকে পর্যটকদের ফিরিয়ে আনার জন্যে রাজ্য প্রশাসন ব্যবস্থা করবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (NBSTC) রবিবার বিশেষ বাস (Bus) সার্ভিস চালু করেছে।

রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এই দুর্যোগ প্রসঙ্গে জানিয়েছেন, দার্জিলিং থেকে পর্যটকদের জন্য স্পেশাল বাস সার্ভিস চালু করা হয়েছে। ইতিমধ্যেই তিনটি বাস (Bus) ফুল বুকড হয়ে গিয়েছে। সকলকে নির্দিষ্ট গন্তব্যস্থলে ফেরানো হচ্ছে। রাতেও স্পেশাল বাস সার্ভিস থাকবে। রবিবার শিলিগুড়ি থেকে কলকাতা রুটে মোট তিনটি স্পেশাল বাস চালানো হবে। তেনজিং নোরগে বাস টার্মিনাস একটি বাস ছাড়ছে সাড়ে পাঁচটা নাগাদ। অনলাইনের মাধ্যমে এই বাসের টিকিট বুকিং করার ব্যবস্থা থাকছে। বিকেলে ছটা এবং সন্ধ্যা ৭টায় পরবর্তী দু’টি বাস ছাড়বে। কাউন্টার থেকেও টিকিট বুক করা যাবে। রাতের দিকেও পর্যটকরা শিলিগুড়িতে এসে পৌঁছলে তাঁদের জন্যেও রাতে স্পেশাল বাসের সংখ্যা বাড়ানো হবে।

প্রসঙ্গত, শনিবার রাতে বালাসন নদীর উপর দুধিয়ার লোহার সেতুর একাংশ ভেঙে পড়ে শিলিগুড়ি এবং মিরিকের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ১০ নম্বর জাতীয় সড়কেও ধস নেমেছিল। রবিবার দুপুরের মধ্যেই বেশ কিছু অংশ মেরামত করা হয়েছে। আপাতত পাঙ্খাবাড়ি রোডটি দিয়ে পর্যটকদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যেই দার্জিলিঙে আটকে থাকা পর্যটকদের জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে রাজ্য পুলিশ ও শিলিগুড়ি পুরসভা। হেল্পলাইন নম্বর হল ৭৫৫৭০৩৫১৯৪ (শিলিগুড়ি পুরসভা), ৯১৪৭৮৮১৯০৭৮ (রাজ্য পুলিশ)।

Related articles

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...