Thursday, June 25, 2026

একপেশে ম্যাচ, প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ফের পাকিস্তানকে কটাক্ষ সূর্যকুমারের

Date:

Share post:

করমর্দন বিতর্ককে সঙ্গী করেই শুরু হয়েছে  মহিলাদের একদিনের বিশ্বকাপে (ICC ODI Women World Cup)  ভারত-পাকিস্তান ম্যাচ। ভারতের টি২০ দলের  অধিনায়ক সূর্যকুমার যাদব ( Surya Kumar Yadav) আবার পরিসংখ্যানকে হাতিয়ার করেই পাকিস্তানকে খোঁচা দিলেন।

মহিলা  বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ শুরুর আগেই সূর্যকুমার কিছুটা কটাক্ষ করলেন দুই দেশের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে। বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেলে সূর্যকুমার হাসতে হাসতে বলেছেন, ‘‘এক দিনের ম্যাচে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে ১১ বার। প্রতিটা ম্যাচ ভারত জিতেছে। সহজ জয় এসেছে। ১১-০ ব্যবধানে এগিয়ে আমরা। কোথায় প্রতিদ্বন্দ্বিতা? সম্পূর্ণ একপেশে ম্যাচ হচ্ছে কোনও লড়াই নেই।’’

এশিয়া কাপে ভারত-পাক ম্যাচের পর সূর্য বলেছিলেন, “ ভারত পাকিস্তান ম্যাচ এখন আর চির প্রতিদ্বন্দ্বিতা নয়। আপনারা আর এই চিরপ্রতিদ্বন্দ্বী শব্দটা ব্যবহার করবেন না। কোনও দলের সময় ভালো নাও যেতে পারে। কিন্তু আমরা মতে, যদি দু’টো দল ১৫-২০টা ম্যাচে মুখোমুখি হয় এবং ফলাফল ৭-৭ বা ৮-৭ হয়, তখন তাকে প্রতিদ্বন্দ্বিতা বলা যেতে পারে। ১৩-০, ১০-১ – ঠিক জানা নেই তফাত এখন ঠিক কত।”

আরও পড়ুন :বিতর্ক অব্যাহত বিশ্বকাপেও, করমর্দন উপেক্ষা হরমনপ্রীত-ফতিমার

এশিয়া কাপ যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই যেন শুরু হল মহিলা দলের দুই দেশের ম্যাচ। টসের সময় করমর্দন করলেন না দুই অধিনায়ক। হরমনপ্রীত কৌর এবং ফাতিমা সানা দুই দলের অধিনায়ক কেউই একে অপরের সঙ্গে হাত মেলালেন না।

 

 

Related articles

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...