Thursday, June 25, 2026

বক্সঅফিসে ঝোড়ো ব্যাটিং, প্রথম সপ্তাহে পাঁচ কোটি ছুঁই ছুঁই রক্তবীজ টু-র সাফল্য! 

Date:

Share post:

শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprasad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy) পরিচালিত পুজোর ছবি মানেই যে সুপারহিটের হ্যাটট্রিক, রক্তবীজ, বহুরূপী (Bahurupi), আর রক্তবীজ টু (Raktabeej 2)পরপর তিন বছরে তা প্রমাণ করেছে। এবার প্রকাশিত হল প্রথম সপ্তাহের বক্স অফিস কালেকশনের পরিসংখ্যান। রিপোর্ট বলছে আবির-মিমি-অঙ্কুশ-কৌশানি অভিনীত ছবির সাফল্য প্রায় পাঁচ কোটি ছুঁইছুঁই। চওড়া হাসি শিবু- নন্দিতার মুখে।

টিজার, ট্রেলার, গান প্রকাশ্যে আসার পর থেকেই ‘রক্তবীজ টু’ (Raktabeej 2) ঘিরে উন্মাদনার পারদ ছিল উর্ধ্বমুখী। ছবি মুক্তি পেতেই ঝোড়ো ব্যাটিং করেছে এই সিনেমা। ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসের অফিসিয়াল স্যোশাল মিডিয়া পেজে প্রকাশিত ছবির প্রথম সপ্তাহে ব্যবসার হিসেব বলছে, ছবি মুক্তির প্রথম সপ্তাহে বৃহস্পতিবার ২৫ লক্ষ, শুক্রবার ৩২ লক্ষ, শনিবার ৫৭ লক্ষ, রবিবার ৬৬ লক্ষ, সোমবার ৭৫ লক্ষ, মঙ্গলবার ৮৫ লক্ষ, বুধবার ৬১ লক্ষ ও বৃহস্পতিবার ৫৪ লক্ষ টাকার বক্স অফিস কালেকশন দিয়েছে এই ছবি। অর্থাৎ ব্যবসার নিরিখে এই ছবির সাফল্য প্রায় ৪.৫৫ কোটি টাকা। যেভাবে এই ছবি এগিয়ে চলেছে তাতে বাংলা সিনেমার ইতিহাসে যে উইন্ডোজ প্রযোজিত ছবি আরও একটা নতুন মাইলফলক তৈরি করতে চলেছে তা আর বলার অপেক্ষায় রাখেনা। আর হবে নাই বা কেন। পরিচালকদ্বয়ের মুন্সিয়ানা, মৌলিক গল্পে সমৃদ্ধ চিত্রনাট্যের সফল রূপায়ণ, অসাধারণ অভিনয়, দুরন্ত ক্লাইম্যাক্স আর গুরুত্বপূর্ণ মেসেজ এই ছবির ইউএসপি। সিনেমা দেখার পর দর্শকরা সকলেই বলেছেন এই ছবি আগামী সিক্যুয়েলের আকাঙ্ক্ষা বাড়িয়ে দিল। সিনে সাফল্যে উচ্ছ্বসিত কলাকুশলীরাও।

 

Related articles

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...

অমানবিক! মোমো বিক্রেতার উপর ফুটন্ত জল বিজেপি পুলিশের

নির্মম প্রশাসন! সামান্য মানবিকতাও এখন বিজেপি পুলিশের (BJP Police) খাতায় অতীত। জয়পুরের (Jaipur) রামনগরিয়া থানা (Ramnagariya Police Station)...