Thursday, June 25, 2026

কঠিন সময়ে আপনারা একা নন: উত্তরের বিপর্যস্ত মানুষের পাশে থাকার বার্তা অভিষেকের

Date:

Share post:

একটানা বৃষ্টি এবং প্রবল ভূমিধসে বিপর্যস্ত উত্তরের দার্জিলিং (Darjeeling), কালিম্পং(Kalimpong) ও জলপাইগুড়ি (Jalpaiguri)। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার বার্তা দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রবিবার, নিজের এক্স হ্যান্ডেলে, প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানান অভিষেক।

প্রাকৃতিক বিপর্যয় ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গ। বিপর্যস্ত মানুষের প্রতি সহানুভূতি জানিয়েছেন নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, “দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির একাধিক এলাকায় লাগাতার বৃষ্টি ও ধসে ভয়াবহ পরিস্থিতি হয়েছে। মিরিক, জোরবংলো-সুখিয়াপোখরি এবং ফালাকাটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। বহু মানুষের প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। মৃতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।”

বিপর্যয় মোকাবিলায় রাজ্য সরকারের ভূমিকা উল্লেখ করে অভিষেক লেখেন, “রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতর, দার্জিলিং জেলা প্রশাসন এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা একযোগে উদ্ধার ও ত্রাণের কাজ চালাচ্ছেন।”

দুর্গতদের উদ্দেশ্যে অভিষেকের বার্তা, “এই কঠিন সময়ে কেউ একা নন। আমরা সবাই একসঙ্গে আছি। তৃণমূল কংগ্রেসের (TMC) প্রত্যেক স্বেচ্ছাসেবককে আহ্বান জানাচ্ছি, তাঁরা দুর্গতদের পাশে দাঁড়ান, সাহায্যের হাত বাড়িয়ে দিন। সহানুভূতি ও দায়িত্ববোধ নিয়েই আমাদের এগোতে হবে।” “সমবেত সাহস, মানবিকতা এবং মা দুর্গার আশীর্বাদেই আমরা একসঙ্গে এই বিপর্যয় কাটিয়ে উঠব।”- আশ্বাস তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।

শনিবার রাত থেকেই উত্তরবঙ্গের বৃষ্টি কোথাও সে পরিস্থিতির উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী। মুখ্যসচিব মনোজ পন্থ, রাজ্যের ডিজিপি, উত্তরবঙ্গের জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে একাধিক ভার্চুয়াল বৈঠক করেছেন। ছিলেন গৌতম দেব ও অনীত থাপার মতো উত্তরের জনপ্রতিনিধিরাও। মুখ্যমন্ত্রী জানান, “আমি নিজে পরিস্থিতির উপর নজর রাখছি এবং সোমবার মুখ্যসচিবকে নিয়ে উত্তরবঙ্গে যাচ্ছি।”

 

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...