Monday, March 23, 2026

দুর্যোগ এভারেস্টেও! ভয়াবহ তুষারঝড়ে আটকে হাজারখানেক অভিযাত্রী

Date:

Share post:

প্রবল বৃষ্টি এবং বন্যায় বিপর্যস্ত উত্তরবঙ্গ। জোর কদমে চলছে উদ্ধারকাজ। নেপালেও ভারী বৃষ্টি ও বন্যা  হয়েছে, দুর্যোগ মাউন্ট এভারেস্টেও। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে তুষারঝড়। যার জেরে তিব্বত সংলগ্ন এলাকায় আটকে পড়লেন হাজারখানেক অভিযাত্রী। গত ৪৮ ঘণ্টা ধরে উদ্ধারকার্য চলছে।

প্রতি বছর সেপ্টেম্বর মাসে এভারেস্ট যাত্রা শুরু হয়। তিব্বতে এভারেস্টের পূর্ব দিকের ঢালটি অভিযাত্রীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। গত শুক্রবার সন্ধ্যায় সেখানে ভারী তুষারপাত শুরু হয় এবং ক্রমেই তা বাড়তে থাকে।  এর ফলে চরম সমস্যার মুখে পড়েন অভিযাত্রীরা। তারা আটকে পড়েন। আচমকা প্রাকৃতিক বিপর্যয়ের জেরে ৪,২০০ মিটার (১৩,৮০০ ফুট) উচ্চতায় অবস্থিত এই উপত্যকায় আটকে পড়েন সকলেই। রবিবার পরিস্থিতির খানিক উন্নতি হওয়ায় উদ্ধারকাজ শুরু হয়।

সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য অনুসারে, আরও ২০০ পর্যটকে সঙ্গে যোগাযোগ করা গিয়েছে। উদ্ধারকারী দলের পাশাপাশি স্থানীয় গ্রামগুলির বাসিন্দারাও অভিযাত্রী ও  পর্যটকদের নিরাপদ স্থানে সরাতে সাহায্য করছেন। এভারেস্টের তুষারঝড়ে ১০০০ ট্রেকার আটকে পড়েন।

চিনে টানা আট দিন ছুটি থাকায় সে সময় কাংশুঙের কর্মা উপত্যকায় ছিল হাজার হাজার পর্যটক ও অভিযাত্রীর ভিড়। প্রচণ্ড তুষারঝড়ের কারণে ক্যাম্পের তাঁবুগুলো ভেঙে পড়েছে এবং কয়েকজন পর্বতারোহী এর মধ্যেই হাইপোথারমিয়ায় আক্রান্ত হয়েছেন।

প্রতিবেশী দেশ নেপালেও ভারী বৃষ্টিপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বহু মানুষের প্রাণহানি ঘটেছে।ফলে উদ্ধার কাজ আরও কঠিন হয়েছে। চাপ পড়েছে তিব্বতের উপর।

আরও পড়ুন :পাকিস্তানকে হারিয়ে হরমনপ্রীতের মুখে দেশের কথা, দীপ্তিকে পদক দিলেন রিচা

তুষারঝড়ের কারণে পর্যটকদের সুরক্ষার স্বার্থে স্থানীয় টিংরি কাউন্টি ট্যুরিজম কোম্পানি শনিবার রাত থেকে এভারেস্ট সিনিক এরিয়াতে টিকিট বিক্রি ও প্রবেশ সম্পূর্ণভাবে স্থগিত ঘোষণা করেছে।

 

Related articles

অনামী ত্যাগীই নাইটদের তুরুপের তাস! জেনে নিন কেকেআরের সম্ভাব্য প্রথম একাদশ

দুয়ারে আইপিএল। সব দলেরই প্রস্তুতি চলছে জোর কদমে। প্রতি মরশুমের আইপিএলেই (IPL) একাধিক তরুণ ক্রিকেটার নজর কাড়েন, এমনকি...

পুরনো মেজাজে দিলীপ, খড়্গপুরে নির্বাচনী প্রচার-মঞ্চ থেকে পুলিশকে হুমকি!

জায়গা পেয়েই পুরনো মেজাজে দিলীপ ঘোষ (Dilip Ghosh)। কেন্দ্রের বিজেপি প্রার্থী হওয়ার পরে নির্বাচনী প্রচারে ফের হুমকি দেওয়া...

সিনিয়র সিটিজেন হয়েও খেলবেন! আইপিএল শুরুর আগেই ধোনির গুগলি

বিগত কয়েক মরশুমের মতোই আইপিএল (IPL) শুরুর আগে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) অবসর নিয়ে চর্চা তুঙ্গে।...

চিংড়িহাটা মেট্রোর পিলার নির্মাণে হাইকোর্টের রায়েই সম্মতি সুপ্রিম কোর্টের

উন্নয়নের কাজ যাতে বন্ধ না হয় তার জন্য কলকাতা হাই কোর্টের রায়কেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। চিংড়িহাটা মেট্রোর...