Wednesday, June 24, 2026

রোহিত-বিরাটের শেষ সফর! ডনের দেশে টিকিটের চাহিদা তুঙ্গে

Date:

Share post:

চলতি মাসেই অস্ট্রেলিয়া সফর আছে ভারতীয় দলের। ২৫ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় ওয়ানডে। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ ঘিরে টিকিটের চাহিদা তুঙ্গে ডনের দেশে।

অনেকেরই ধারণা, এটাই বিরাট রোহিতের বিদায়ী সফর।  জানা গিয়েছে, সিরিজ শুরুর ১৩ দিন আগে সমস্ত ম্যাচের টিকিট বিক্রি হয়ে গিয়েছে।

ক্রিকেট অস্ট্রেলিয়া পক্ষ থেকে জানানো হয়েছে, তিনটি একদিনের এবং পাঁচটি টি-২০ ম্যাচ মিলিয়ে মোট আটটি ম্যাচের ১ লক্ষ ৭৫ হাজারের বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছে। বাকি রয়েছে মাত্র ৩০ হাজার টিকিট। জানা গিয়েছে, পারথে কিছু টিকিট এখনও বিক্রি হওয়া বাকি থাকলেও অ্যাডিলেড এবং সিডনির টিকিট নিঃশেষিত।

অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজের যে দল ঘোষণা করা হয়েছে, তাতে অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে।ভারতীয় ক্রিকেটের সাম্প্রতিক যা গতিবিধি, তাতে সমস্ত ‘স্পটলাইট’ গিলের উপরই। কোহলি-রোহিত নন, তিনিই এখন ‘পোস্টার বয়’। ইংল্যান্ডে টেস্ট সিরিজে ড্র করে ‘ব্র্যান্ড ভ্যালু’ আরও বেড়েছে। অন্যদিকে রোহিত-বিরাট যুগ যে অস্তমিত, তা নিয়ে সংশয় নেই।

আরও পড়ুন :দলের পরিবেশ ঠিক রাখতেই নেতৃত্ব থেকে বাদ রোহিত! চাঞ্চল্যকর তথ্য এল বোর্ডের অন্দর থেকেই

অস্ট্রেলিয়া সিরিজ শেষে ভারতের দুই সিনিয়র ক্রিকেটার রোহিত ও বিরাট অবসর নিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে দেশের জার্সিতে আর দেখা যাবে না তাঁদের। সেই কারণেই হয়তো এখন থেকেই এই সিরিজের টিকিট বিক্রি হয়ে গিয়েছে।পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজের টিকিটের চাহিদাও প্রবল।

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...