Monday, March 23, 2026

দুর্গা বিসর্জন ঘিরে উত্তেজনা, বিজেপি শাসিত কটকে ২৪ ঘণ্টা বন্ধ ইন্টারনেট

Date:

Share post:

দুর্গাপুজোর বিসর্জন ঘিরে শুরু হওয়া সংঘর্ষে ফের অশান্ত হল বিজেপি শাসিত শহর কটক। শনিবার গভীর রাতে দর্গাবাজার এলাকায় উচ্চস্বরে বাজনা নিয়ে বিরোধ থেকে দুই গোষ্ঠীর মধ্যে ইট-পাথর, বোতল ছোড়াছুড়ি হয়। আহত হন বহুজন, যার মধ্যে পুলিশের ডেপুটি কমিশনারও রয়েছেন। তাঁর অবস্থা স্থিতিশীল। পুলিশ লাঠিচার্জ করে ভিড় ছত্রভঙ্গ করে। ছ’জনকে গ্রেফতার করা হয়েছে, আরও অভিযুক্তকে চিহ্নিত করা হচ্ছে সিসিটিভি ও ড্রোন ফুটেজ দেখে।

জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় শহরে নতুন করে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, কয়েকটি দোকান ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। অশান্তির জেরে রবিবার সন্ধে থেকে সোমবার সন্ধে পর্যন্ত শহরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। সংবেদনশীল এলাকায় ১৪৪ ধারা জারি এবং অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন – আগরকরদের অদ্ভুত সিদ্ধান্ত, কোহলি-রোহিতকে অবাক করা প্রস্তাব!

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভোটে নজরদারিতে, স্পর্শকাতর এলাকায় ড্রোন ওড়ানোর ভাবনা কমিশনের

বিধানসভার (2026 election) ভোট ঘোষণার পরেই শীর্ষস্তর থেকে জেলাস্তরের প্রশাসনিক স্তরে ঢালাও রদবদল করেছে কমিশন(Election Commission)। শান্তিপূর্ণ ভোট...

নির্বাচনের মুখে বড় ভাঙন কংগ্রেসে! ভোটের মুখে পদ্ম-শিবিরে নাম লেখালেন সন্তোষ পাঠক

বিধানসভা নির্বাচনের দামামা বাজার পর যখন সব দলই ময়দানে নেমে পড়েছে, ঠিক তখনই বড়সড় ধাক্কা খেল জাতীয় কংগ্রেস।...

বাংলাজুড়ে জনসংযোগ-পাড়া বৈঠকে ঝড় তুলছেন তৃণমূল প্রার্থীরা, মঙ্গলবার থেকে নির্বাচনী প্রচারে মমতা-অভিষেক

ক্যালেন্ডারের পাতায় ঠিক একমাস বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন। আর তার ঠিক ত্রিশ দিন আগে থেকে...

আরজি কর লিফট-মৃত্যু কাণ্ডে এবার জনস্বার্থ মামলা হাই কোর্টে

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে আটকে মৃত্যুর ঘটনায় এবার কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। হাসপাতালের...