Monday, March 23, 2026

পাকিস্তানকে হারিয়ে হরমনপ্রীতের মুখে দেশের কথা, দীপ্তিকে পদক দিলেন রিচা

Date:

Share post:

ভারতীয় পুরুষ হোক বা মহিলা ক্রিকেট দল, পাকিস্তানের বিরুদ্ধে সার্জিকাল স্ট্রাইক অব্যাহত। রবিবার কলম্বোয়  মহিলা  বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানকে হেলায় হারিয়ে ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌরের মুখে দেশের কথা।

সাম্প্রতিক সময়ে ভারত-পাক ম্যাচ মানেই তা ‘যুদ্ধের’ রূপ নিয়েছে। সার্জিকাল স্ট্রাইক, অপারেশন সিন্দুর, এই শব্দগুলো ক্রিকেটের সঙ্গে জড়িয়ে গিয়েছে। জয়ের পরই ফের পাক-প্লেয়ারদের মুখের উপর দরজা বন্ধ করে দিলেন হরমনপ্রীতরা। তবে সূর্যের মতো কঠোর বাক্যবানে বিদ্ধ করেননি।

হরমনপ্রীত বলেন, “খুব খুশি। ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। আমি নিশ্চিত, দেশে যারা আছেন, তারাও খুব খুশি হয়েছেন।” সম্প্রতি এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে প্রবল বিতর্ক হয়েছে। অপারেশন সিন্দুরে উল্লেখ করে আর্থিক জরিমানা হয়েছে সূর্যকুমার যাদবের। সম্ভবত সেই কারণে হরমনপ্রীত দেশের কথা  উল্লেখ করেও সাবধানী থাকলেন।

এদিকে পাকিস্তান ম্যাচে ভারতীয় দলের সেরা ফিল্ডার হলেন দীপ্তি শর্মা। তাঁর হাতে পদক তুলে দেন রিচা ঘোষ। পর পর দুই ম্যাচে জয় পেয়ে ভারতীয় শিবিরে ফিল গুড  মেজাজ। জেমাইমা রদ্রিগেজদের চোখ এখন থেকেই ট্রফিতে।

আরও পড়ুন:রোহিতের অবদানকে স্বীকৃতি, অধিনায়ক বদল নিয়ে নির্বাচক কমিটির সঙ্গে সহমত গাভাসকর

পাক ম্যাচ জয়ের  পর  জেমাইমা বলেন, “আমাদের দলে এমন একটা পরিবেশ রয়েছে যেখানে সকলে নিজের পুরোটা দেবে। জেতার জন্য সবরকম চেষ্টা করবে। আমরা এ বার বিশ্বকাপ জিততে চাই। শুধু হরমনপ্রীতদি বা স্মৃতির জন্য নয়, মিঠুদি, ঝুলুদি, নীতু ডেভিড ম্যামের জন্য জিততে চাই। এঁরা প্রত্যেকে ভারতের মহিলা ক্রিকেটকে এই জায়গায় এনেছেন।”

 

Related articles

দলের হয়ে সওয়াল করতে প্রতীক উরকে মুখপাত্র করল তৃণমূল

দলে যোগ দিতে গিয়েই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) প্রতীক উর রহমান (Pratik Ur Rahaman)...

অনামী ত্যাগীই নাইটদের তুরুপের তাস! জেনে নিন কেকেআরের সম্ভাব্য প্রথম একাদশ

দুয়ারে আইপিএল। সব দলেরই প্রস্তুতি চলছে জোর কদমে। প্রতি মরশুমের আইপিএলেই (IPL) একাধিক তরুণ ক্রিকেটার নজর কাড়েন, এমনকি...

পুরনো মেজাজে দিলীপ, খড়্গপুরে নির্বাচনী প্রচার-মঞ্চ থেকে পুলিশকে হুমকি!

জায়গা পেয়েই পুরনো মেজাজে দিলীপ ঘোষ (Dilip Ghosh)। কেন্দ্রের বিজেপি প্রার্থী হওয়ার পরে নির্বাচনী প্রচারে ফের হুমকি দেওয়া...

সিনিয়র সিটিজেন হয়েও খেলবেন! আইপিএল শুরুর আগেই ধোনির গুগলি

বিগত কয়েক মরশুমের মতোই আইপিএল (IPL) শুরুর আগে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) অবসর নিয়ে চর্চা তুঙ্গে।...