Monday, March 23, 2026

কোজাগরী পূর্ণিমায় নিজের লেখা গানে লক্ষ্মীপুজোর শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর 

Date:

Share post:

আজ রাজ্য জুড়ে কোজাগরী লক্ষ্মীপুজো (Laxmi Puja)। দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শুক্লপক্ষের শেষে পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পুজো করা হয়। বাংলার ঘরে ঘরে আজ ধনদেবীর আরাধনা। সাধারণ গৃহস্থ বাড়ি থেকে সেলিব্রেটিদের ফ্ল্যাট, সর্বত্রই আজ ভক্তি ভরে লক্ষ্মী বন্দনা। এই উপলক্ষে নিজের সোশ্যাল হ্যান্ডেলে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিজের লেখা ও সুরে শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া একটি গান পোস্ট করে তিনি লেখেন,
”আমার লক্ষ্মী প্রতিদিনই সবারে করে আহ্বান,আমার লক্ষ্মী ক্লান্তি ভুলে গায় জীবনেরই জয়গান।
সকলকে জানাই কোজাগরী লক্ষ্মী পুজোর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া লক্ষ্মীপুজোর একটি নতুন গান শেয়ার করে নিচ্ছি।”

বাংলা জুড়ে আজ ছুটির মেজাজ। রবিবার নিরঞ্জন শোভাযাত্রার পর সোমের সকাল থেকেই দুর্গা পুজো কমিটির উদ্যোক্তাদের মধ্যে চরম ব্যস্ততা। সকাল থেকে সেভাবে বৃষ্টির দেখা না মিলায় ফুলের বাজার থেকে ফল মার্কেট সর্বত্রই উপচে পড়া ভিড়। মা লক্ষ্মীকে তুষ্ট করতে আয়োজনে কোন খামতি রাখতে চায় না বাঙালি। ‘কোজাগরী’ শব্দটি সংস্কৃত ‘কঃ জাগর’ শব্দবন্ধ থেকে নেওয়া হয়েছে। ‘কঃ’ মানে কে, ‘জাগর’ শব্দের অর্থ জেগে আছ। যার মানে কে জেগে আছ? বিশ্বাস করা হয় এদিন রাতে যে ভক্ত রাত জেগে তাঁর আরাধনা করছেন দেবী তাঁকেই আশীর্বাদ করে যান৷

 

Related articles

ক্যানিং পূর্বে আরাবুল, ভাঙড়েই নওশাদ: বাম-আইএসএফ সমঝোতার প্রথম তালিকায় চমক

ঈদের পর প্রার্থী তালিকা ঘোষণা করবেন বলে কথা দিয়েছিলেন নওশাদ সিদ্দিকি। সেই মতো সোমবার বিধানসভা নির্বাচনের জন্য ২৩...

মিলছে না LPG: নাহুমসের পরে বন্ধ হাতিবাগানের ‘নব মালঞ্চ’!

জয়িতা মৌলিক LPG-র সংকটের জেরে জের বাংলার সাধারণ মানুষ। একই সঙ্গে তীব্র সমস্যায় হোটেল- রেস্তোরাঁগুলি (Hotel-Restaurant)। কিছু জায়গায় কাঠ-কয়লায়...

ডামডিমের মেয়ের আকাশজয়, উত্তরবঙ্গের প্রথম নারী স্কাই ডাইভার মহিমা

উড়ন্ত বিমানের দরজা খুলতেই সামনে শুধু নীল আকাশ আর সাদা মেঘের সমুদ্র। তারপর এক মুহূর্তের সাহস—আর শূন্যে ঝাঁপ।...

ভিক্ষায় বেরিয়ে দম্পতি, ঘরেই অনাহারে মৃত্যু এক মাসের একরত্তির

পেটের দায়ে ভিক্ষায় বেরিয়েছিলেন স্বামী-স্ত্রী। ফিরে এসে দেখলেন, ঘরের মধ্যেই নিথর হয়ে পড়ে রয়েছে তাঁদের এক মাসের কন্যাসন্তান।...