Monday, March 23, 2026

উত্তরবঙ্গের বন্যায় ত্রাণসেবায় PHA, BMOH ইরফান হোসেনের নেতৃত্বে মেডিক্যাল ক্যাম্প

Date:

Share post:

উত্তরবঙ্গজুড়ে চলা ভয়াবহ বন্যা পরিস্থিতিতে যখন বহু এলাকা এখনও যোগাযোগ বিচ্ছিন্ন, তখন মানবিক উদ্যোগে এগিয়ে এলেন প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের (PHA) স্টেট কমিটির সদস্য ও নাগরাকাটা ব্লক মেডিক্যাল অফিসার (BMOH) ডাক্তার মোল্লা ইরফান হোসেন। প্রশাসন ও NDRF-র সহায়তায় তিনি সোমবার রওনা হয়েছেন নাগরাকাটার বামনডাঙ্গা (তাণ্ডু) অঞ্চলের উদ্দেশে, যেখানে প্রবল জলের তোড়ে বহু মানুষ এখনও ঘরবন্দি, এবং চিকিৎসা পরিষেবা কার্যত অচল হয়ে পড়েছে।

জানা গেছে, তাণ্ডু গ্রাম এবং তার আশপাশের বিস্তীর্ণ এলাকায় বন্যার জলে ভেসে গিয়েছে রাস্তাঘাট, ভেঙে পড়েছে সেতু। বিদ্যুৎ ও মোবাইল যোগাযোগ প্রায় অচল। এমন পরিস্থিতিতে ডা. মোল্লা নিজে এলাকার স্বাস্থ্যকর্মীদের সঙ্গে নিয়ে একটি অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প গড়ে তুলছেন, যাতে প্রাথমিক চিকিৎসা, ডায়রিয়া ও সংক্রমণ প্রতিরোধ, এবং বন্যার পরবর্তী রোগ প্রতিরোধের ব্যবস্থা করা যায়।

প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যা দুর্গত এলাকার মানুষের পাশে থেকে কাজ করাই এখন তাঁদের মূল লক্ষ্য। সংগঠনের অন্যান্য সদস্যরাও বিভিন্ন ব্লকে স্বেচ্ছাসেবী মেডিক্যাল ক্যাম্প গঠনের উদ্যোগ নিয়েছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এনডিআরএফ ও স্বাস্থ্য দফতরের যৌথ উদ্যোগে আরও কয়েকটি এলাকায় অনুরূপ ক্যাম্প চালু করা হবে। নাগরাকাটা, বীরপাড়া, মাদারিহাট ও গজলডোবা-সহ একাধিক অঞ্চলে মেডিক্যাল টিম মোতায়েন করা হচ্ছে।

আরও পড়ুন – পাশে আছি: উত্তরবঙ্গের দুর্গতদের জন্য কমিউনিটি কিচেন পুলিশের, প্রশংসা মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

দলের হয়ে সওয়াল করতে প্রতীক উরকে মুখপাত্র করল তৃণমূল

দলে যোগ দিতে গিয়েই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) প্রতীক উর রহমান (Pratik Ur Rahaman)...

অনামী ত্যাগীই নাইটদের তুরুপের তাস! জেনে নিন কেকেআরের সম্ভাব্য প্রথম একাদশ

দুয়ারে আইপিএল। সব দলেরই প্রস্তুতি চলছে জোর কদমে। প্রতি মরশুমের আইপিএলেই (IPL) একাধিক তরুণ ক্রিকেটার নজর কাড়েন, এমনকি...

পুরনো মেজাজে দিলীপ, খড়্গপুরে নির্বাচনী প্রচার-মঞ্চ থেকে পুলিশকে হুমকি!

জায়গা পেয়েই পুরনো মেজাজে দিলীপ ঘোষ (Dilip Ghosh)। কেন্দ্রের বিজেপি প্রার্থী হওয়ার পরে নির্বাচনী প্রচারে ফের হুমকি দেওয়া...

সিনিয়র সিটিজেন হয়েও খেলবেন! আইপিএল শুরুর আগেই ধোনির গুগলি

বিগত কয়েক মরশুমের মতোই আইপিএল (IPL) শুরুর আগে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) অবসর নিয়ে চর্চা তুঙ্গে।...