Monday, March 23, 2026

অজি দলে নেই কামিন্স, ডনের দেশে কাদের সামলাতে হবে বিরাট-রোহিতদের?

Date:

Share post:

চলতি মাসেই ভারতীয় দল অস্ট্রেলিয়া সফরে যাবে, সেখানে তিনটি করে একদিন ও টি২০ ম্যাচ খেলবে ভারতীয় দল। ভারতের বিরুদ্ধে সিরিজের জন্য দল ঘোষণা করল অস্ট্রেলিয়া। প্যাট কামিন্স এখনও চোট সারিয়ে পুরোপুরি ফিট হননি। সামনে শীতে অ্যাসেজ সিরিজ আছে। কামিন্সকে নিয়ে কোনও রকম ঝুঁকি নিলেন না নির্বাচকরা। কামিন্সের পরিবর্তে একদিনের সিরিজে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ।

১৯ অক্টোবর থেকে শুরু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ।  বিরাট রোহিতদের সামলাতে হবে মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, জাভিয়ের বার্টলেট, বেন ডুয়ারসুইসকে। অ্যালেক্স ক্যারি খেলবেন না একদিনের সিরিজে। তাঁকে টি২০ সিরিজের দলে রাখা হয়েছে।

গ্লেন ম্যাক্সওয়েলকে টি২০ স্কোয়াডে রাখা হয়নি। তাঁর অস্ত্রোপচার করা হয়েছে। ফলে অভিজ্ঞতার অভাব রয়েছে  অজি দলে। ইতিমধ্যেই এই সিরিজ ঘিরে অস্ট্রেলিয়ায় টিকিটের চাহিদা তুঙ্গে। বিরাট রোহিতের শেষ সফর হতে পারেই বলে জল্পনা।

অস্ট্রেলিয়ার এক দিনের দল: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারে, কুপার কোনোলি, বেন ডোয়ারশুইস, নেথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রেভিস হেড, জশ ইংলিস, মিচেল ওয়েন, ম্যাথু রেনশ, ম্যাথু শর্ট, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।

আরও পড়ুন:রোহিত-বিরাটের শেষ সফর! ডনের দেশে টিকিটের চাহিদা তুঙ্গে

অস্ট্রেলিয়ার টি২০ দল (প্রথম দুই ম্যাচ): মিচেল মার্শ (অধিনায়ক), সিন অ্যাবট, জেভিয়ার বার্টলেট, টিম ডেভিড, বেন ডোয়ারশুইস, নেথান এলিস, জশ হ্যাজেলউড, ট্রেভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, মিচেল ওয়েন, ম্যাথু শর্ট, মার্কাস স্টোইনিস, অ্যাডাম জাম্পা।

Related articles

ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের, অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে তৈরি প্রশাসন

দীর্ঘ টালবাহানার পর অবশেষে সোমবার প্রকাশিত হচ্ছে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list)। নির্বাচন কমিশনের (ECI) তরফে প্রায়...

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...

গাফিলতি লিফটম্যানেরই! আরজি কর লিফট বিভ্রাটে তথ্য পেশ সিপির

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে নতুন মোড়। লিফট বিভ্রাটের ঘটনায় লিফটম্যানের গাফিলতিই...