Monday, March 23, 2026

দ্বিতীয় ট্রফির লক্ষ্যে ইস্টবেঙ্গল, কবে আসবেন লাল হলুদের ষষ্ঠ বিদেশি?

Date:

Share post:

চলতি মরশুমে ইতিমধ্যেই কলকাতা লিগ ঘরে তুলেছে  ইস্টবেঙ্গল, এবার লক্ষ্য আইএফএ শিল্ড। বুধবার কল্যাণীতে শিল্ডের বোধন। লাল হলুদের প্রতিপক্ষ শ্রীনিধি ডেকান। জয় দিয়েই শিল্ড অভিযান শুরু করাই লক্ষ্য লাল হলুদের। বুধবার আইএফএ আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের কোচ বিনো জর্জ ও ফুটবলার রশিদ।

আইএফএ শিল্ডের দ্বিতীয় ম্যাচের আগে হিরোশি ইবুসুকিকে আনার চেষ্টা করছে লাল হলুদ ম্যানেজমেন্ট। জাপানী ফুটবলার এলে শিল্ডে শক্তি আরও বাড়বে লাল হলুদের।

বিনো জর্জ শিল্ড প্রসঙ্গে বলেন,”দল কোনও ইনজুরি নেই। আমি আশা করছি আইএফএ শিল্ডের দ্বিতীয় ম্যাচ থেকে সব বিদেশিরা থাকবে।আমরা খুব খুশি তিন বছর এই টুর্নামেন্ট ফিরছি। ইস্টবেঙ্গল ২৯ বার জিতেছে এই খেতাব।  আমরা পুরো স্কোয়াড নিয়ে নামছি।। ডুরান্ড কাপের পর আমরা বিরতি নিয়েছিলাম।  আমরা আবার অনুশীলন শুরু করেছি দুই সপ্তাহ।”

একইসঙ্গে তিনি আরও বলেন, “আমাদের কাছে সুপার কাপের প্রস্তুতির মঞ্চ।।আমাদের নির্দিষ্ট কিছু পরিকল্পনা আছে। তরুণদের সুযোগ দেওয়া। সঙ্গে বাকিদের দেখে নেওয়া।  আমাদের দলে হেড কোচ অস্কার, ম্যানেজমেন্ট আমাকে যে ভূমিকায় রাখবে সেটা পালন করব।”তবে ফাইনালের ডার্বি নিয়ে এখন থেকে ভাবতে নারাজ বিনো জর্জ।।

আরও পড়ুন :শিল্ড শুরুর আগে অস্বস্তি অব্যাহত, আইএফএ-র সাংবাদিক সম্মেলনেও নেই মোহনবাগান

ফুটবলার রশিদ বলেন,  “ডায়মন্ড ম্যাচ অতীত, আমরা সামনের দিকে তাকাতে চাই। আমাদের কাছে দারুন একটা সুযোগ এই টুর্নামেন্টে এ খেলা আশা করি ফাইনাল খেলব ও ট্রফি পাব।।”

Related articles

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...

গাফিলতি লিফটম্যানেরই! আরজি কর লিফট বিভ্রাটে তথ্য পেশ সিপির

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে নতুন মোড়। লিফট বিভ্রাটের ঘটনায় লিফটম্যানের গাফিলতিই...

ইদের আনন্দ নিমেষে বিষাদ! কুমিল্লার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

উৎসবের আবহে বড়সড় দুর্ঘটনা প্রতিবেশী দেশ বাংলাদেশে। গভীর রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের...