Sunday, April 12, 2026

রঞ্জিতে নেতৃত্বে ঈশ্বরণ, বাংলার হয়ে খেলবেন শামি-আকাশদীপ?

Date:

Share post:

রঞ্জি ট্রফির (Ranji Trophy) প্রথম দুই ম্যাচের জন্য ঘোষিত হল বাংলা দল (Bengal Team)। চলতি মরশুমে রঞ্জিতে বাংলা দলকে নেতৃত্ব দেবেন অভিমন্যু ঈশ্বরণ। তাঁর ডেপুটি করা হয়েছে অভিষেক পোড়েলকে।  বুধবার উত্তরাখণ্ড ও গুজরাট ম্যাচের জন্য দল ঘোষণা করা হল।

তারুণ্য এবং অভিজ্ঞতার সংমিশ্রণে দল বেছে নেওয়া হয়েছে। বাংলার হয়ে খেলবেন মহম্মদ শামি এবং দলে রাখা হয়েছে আকাশ দীপকে। ফলে ঘরের মাঠে প্রথম দুই ম্যাচে শক্তি অনেকটাই বাড়বে বাংলার। অভিজ্ঞ সুদীপ চট্টোপাধ্যায়, অনুষ্টুপ মজুদমারও দলে আছেন। কয়েক মরশুম পর বাংলা দলে সুযোগ পেয়েছেন কাজী জুনেদ সইফি।

নতুনদের মধ্যে সুযোগ পেয়েছেন রাহুল কুমার, সৌরভ প্রসাদ , বিশাল ভাটি। বর্তমানে সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুশীলন করছে বাংলা দল। মঙ্গলবার সৌরভ গিয়ে ভোকাল টনিকও দেন বাংলার ক্রিকেটারদের।

আরও পড়ুন:শিল্ডের বোধনে শ্রীনিধির বিরুদ্ধে সহজ জয়, পরীক্ষা সেরে নিলেন অস্কার

ঘোষিত বাংলা দলঃ অভিমন্যু ঈশ্বরণ, অভিষেক পোড়েল, সুদীপ ঘরামি, অনুষ্টুপ মজুমদার, সুদীপ চট্টোপাধ্যায়, সুমন্ত্র গুপ্ত, সৌরভ কুমার সিং, বিশাল ভাটি, মহম্মদ শামি, আকাশ দীপ, সূরজ সিন্ধু জয়সওয়াল,হাবিব গান্ধী, কাজি জুনেদ সইফি, রাহুল প্রসাদ, সুমিত মোহান্ত, বিকাশ সিং।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...