Sunday, April 12, 2026

জলপাইগুড়িতে বন্যার্তদের পাশে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি

Date:

Share post:

জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের গধেয়ার কুঠি ও বাকড়িবাড়ি অঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর মানবিক উদ্যোগে এগিয়ে এল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি।

রবিবার প্রবল বৃষ্টিপাতের কারণে জলঢাকা নদীতে প্রবল জলোচ্ছ্বাস সৃষ্টি হয়। এর ফলে ধুপগুড়ি ব্লকের গধেয়ার কুঠি অঞ্চলের জলঢাকা নদীর বামহাতি বাঁধ সংলগ্ন কিছু এলাকায় বাঁধ ভেঙে বহু বাড়িঘর প্লাবিত হয়ে নিশ্চিহ্ন হয়ে যায়। পাশাপাশি গবাদি পশু এবং কৃষি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার সমিতির রাজ্য নেতৃত্ব—পলাশ সাধুখাঁ, ভাস্কর কুন্ডু, গোবিন্দ পাল—এবং জলপাইগুড়ি জেলা নেতৃত্ব স্বপন বসাক, আলিপুরদুয়ারের জেলা নেতৃত্ব রত্নদীপ ভট্টাচার্যসহ সংগঠনের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও শিলিগুড়ি শিক্ষা জেলার নেতাকর্মীরা বন্যাবিধ্বস্ত এলাকায় পৌঁছে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় শুকনো খাবার যেমন পাউরুটি, বিস্কুট, মুড়ি, দুধের প্যাকেট এবং পানীয় জলসহ শিশুদের জন্য ক্যাটবেরি চকলেট ও অন্যান্য খাদ্যসামগ্রী সরবরাহ করা হয়।

সংগঠনের নেতারা ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শুনেন এবং প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দেন। সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, “আমরা সর্বদা মানুষের পাশে থাকব এবং তাদের পুনর্বাসনের জন্য প্রয়োজনে পদক্ষেপ নেব।” এ ধরনের উদ্যোগ স্থানীয় মানুষদের মধ্যে আশার আলো জাগিয়েছে। বন্যার ক্ষতিগ্রস্তরা জানান, এই সহায়তা তাদের দৈনন্দিন জীবনের কিছুটা চাপ কমাতে সহায়ক হয়েছে।

আরও পড়ুন – ৪৮ ঘণ্টার মধ্যে পদক্ষেপ: বিজেপি সাংসদের উপর হামলায় গ্রেফতার ২

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...