Sunday, April 12, 2026

রাজস্থানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! বেলাইন ৩৬ কামরা 

Date:

Share post:

ফের বড়সড় দুর্ঘটনা ভারতীয় রেলে। মঙ্গলবার গভীর রাতে রাজস্থানের সিকার জেলার শ্রীমাধোপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হল একটি ট্রেনের ৩৬টিরও বেশি কামরা। রাত প্রায় ১১টা ৪০ মিনিট নাগাদ ঘটে এই দুর্ঘটনা। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যায় রেলের আধিকারিক, জিআরপি এবং স্থানীয় পুলিশ।

রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনটি ফুলেরা থেকে রেওয়ারির দিকে যাচ্ছিল। মাঝপথে আচমকাই একের পর এক কামরা লাইনচ্যুত হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে তাঁরা বাইরে বেরিয়ে আসেন এবং দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের দৃশ্য দেখে আতঙ্কে স্তব্ধ হয়ে যান।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ট্রেনটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল। হঠাৎ কীভাবে এতগুলো কামরা একসঙ্গে বেলাইন হয়ে গেল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে বড় কোনও প্রাণহানির খবর মেলেনি। রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনায় ট্রেনের একাধিক কামরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্ঘটনার পর আপাতত ওই রেললাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। উদ্ধারকাজে নেমেছেন রেলকর্মী ও স্থানীয় প্রশাসন। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ভারতীয় রেল।

আরও পড়ুন – কী বলবেন মোদি! ত্রিপুরায় তৃণমূল কার্যালয় ভেঙে উদযাপন বিজেপির 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...