Friday, June 5, 2026

অফিস টাইমে লাইনচ্যুত মালগাড়ি, শিয়ালদহ- বজবজ শাখায় ব্যাহত ট্রেন চলাচল

Date:

Share post:

বুধের সকালে বজবজ স্টেশনের (Budge Budge Station) সামনে ১৪ নম্বর রেলগেটের কাছে আচমকা একটি মালগাড়ি লাইনচ্যুত হয়। যার ফলে সাময়িকভাবে শিয়ালদহ- বজবজ শাখায় ব্যাহত ট্রেন চলাচল (Train service disrupted In Sealdah Budge Budge division)। হতাহতের কোনও খবর নেই। তবে এই ঘটনায় যথেষ্ট ট্রেন দুর্ভোগে পড়তে হয় সাধারণ যাত্রীদের।

রেলের তরফে জানানো হয়েছে ক্রেন দিয়ে লাইনচ্যুত মালগাড়িটিকে ট্র্যাক থেকে সরানোর চেষ্টা চলছে। ধীরে ধীরে পরিষেবা চালু করা গেছে। যদিও যাত্রীদের অভিযোগ দীর্ঘসময় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থেকেও ট্রেনের দেখা মিলছে না। আপ ও ডাউন লাইনের সব ট্রেন আকড়া, নুঙ্গি, সন্তোষপুর থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে শিয়ালদহে। ট্রেন দুর্ভোগে বিরক্ত নিত্যযাত্রীরা। কীভাবে মালগাড়ি লাইনচ্যুত হল তা খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

অভিযুক্তর কোমরে দড়ি পরিয়ে ‘ইচ্ছাকৃত সম্মানহানি’ কেন? রাজ্যের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের

অভিযুক্তের উপর অনেক রাগ-ক্ষোভ থাকতে পারে। অভিযুক্তকে গ্রেফতার করতে পারে পুলিশ কিন্তু ইচ্ছাকৃত ভাবে তাঁর সম্মানহানি করতে পারে...

ফের অপরিবর্তিত রেপো রেট! লোনের EMI কি কমল?

এবারও রেপো রেট (RBI Repo Rate) অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। কোনও বদল...

চলুন কাকলি, পদত্যাগ করে বিপ্লব করি! কে বললেন?

অনেক দিন ধরেই তাল আর সুর কাটছিল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের (Kakoli Ghosh Dastidar)। দলে বারবার সাংসদের টিকিট...

বসিরহাটে প্রশাসক সরিয়ে পুরবোর্ড ফেরানোর আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা

দুর্নীতি ও বেনিয়মের অভিযোগে রাজ্য সরকার বসিরহাট পুরসভার চেয়ারম্যানকে (Basirhat Municipal Board Administrator Removal) অপসারণ করে পুরবোর্ড ভেঙে...