Sunday, April 12, 2026

দক্ষিণী সুপারস্টার বিজয় থালাপতির বাড়ি বোমা মেরে ওড়ানোর হুমকি ফোন

Date:

Share post:

দক্ষিণ ভারতের সুপারস্টার অভিনেতা বিজয় থালাপতির(Actor- Politician Thalapathy Vijay) বাড়ি বোমা দিয়ে ওড়ানোর হুমকি ফোন ঘিরে চাঞ্চল্য। চেন্নাই পুলিশ হুমকি ফোন পেয়েই বিজয়ের তামিলনাডুর নীলঙ্করাই এলাকার বাড়ির নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে।

পুলিশ সূত্রে খবর, কন্যাকুমারী থেকে এই হুমকি ফোন আসে। পুলিশের ১০০ নম্বরে ফোন করে বলা হয়, এরপর কোনও দিন বিজয় জনসভা করলে তাঁর বাড়ি বোমা দিয়ে ওড়ানো হবে। কারুরে পদপিষ্টের ঘটনা নিয়ে তরজা এখনও তুঙ্গে। ৪১ জনের মৃত্যু হয় সেই দুর্ঘটনায়। তারই মধ্যে বিজয়ের বাড়ি বোমা মেরে ওড়ানোর হুমকি ফোন নিয়ে সরগরম রাজনৈতিক মহল।

এদিন এই হুমকি ফোন আসার পরেই পুলিশের বড় বাহিনী বিজয়ের বাড়িতে পৌঁছে শুরু করে তল্লাশি। যদিও কোনও বিস্ফোরক বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। লোকেশন ট্র্যাক করে যে ফোন করেছিল তাঁকে ধরার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এটি কোনও প্র্যাঙ্ক বা ভুয়ো কল ছিল।

আরও পড়ুন:ডিজিটাল গ্রেফতারির তদন্তে একযোগে দেশের ৪০ জায়গায় তল্লাশি অভিযান CBI-র!

প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর কারুরে বিজয়ের রাজনৈতিক দল টিভিকে-র র‌্যালি ছিল। সেখানে জনসমাগম এতটাই বেড়ে যায় যে, বহু মানুষ পদপিষ্ট হন। ৪১ জনের মৃত্যু হয়, কমপক্ষে ৬০ জন আহত হন। ইতিমধ্যেই এই ঘটনার পর মাদ্রাজ হাইকোর্ট SIT গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছে। সেই রায়কে চ্যালেঞ্জ করে বিজয়ের টিভিকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। আগামী শুক্রবার মামলার শুনানি আছে। প্রধান বিচারপতি বিআর গভাই ও বিচারপতি কে বিনোদ চন্দ্রনের ডিভিশন বেঞ্চে মামলার শুনানির সম্ভাবনা আছে।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...