Sunday, April 12, 2026

ঘুরে দাঁড়াচ্ছে দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গ , দুর্গতদের ত্রাণ সাহায্য প্রসেনজিতের 

Date:

Share post:

টলিউডের (Tollywood) শিল্পী কলাকুশলীদের সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে টাকা জমা দেওয়ার ব্যবস্থা আগেই করেছিলেন, এবার সরাসরি উত্তরবঙ্গে ত্রাণ পাঠানোর ব্যবস্থা করলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। প্রাকৃতিক তাণ্ডবে বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন। দার্জিলিং থেকে কালিম্পং, জলপাইগুড়ি-কোচবিহার থেকে আলিপুরদুয়ার সর্বত্র একই ছবি। কোথাও মাথা গোঁজার ঠাঁই হারিয়েছে মানুষ, তো কোথাও আবার জমা জলে এখনও পর্যন্ত বৈদ্যুতিন সংযোগ বিচ্ছিন্ন। এই অবস্থায় অসহায়দের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ‘জাতিস্মর’ অভিনেতা ।

কথা দিয়ে কথা রাখতে পছন্দ করেন টলিউডের ‘ভবানী পাঠক’। কাজেও সেটা করে দেখালেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন উত্তরবঙ্গের পাশে রয়েছে বাংলা বিনোদন জগত। সেইমতো নিজের উদ্যোগে ফ্যান ক্লাবের সঙ্গে যোগাযোগ করে উত্তরবঙ্গে ত্রাণ পাঠালেন টলিপাড়ার বুম্বাদা। নিজে সশরীরে উপস্থিত থাকতে না পারলেও প্রসেনজিতের উদ্যোগে তাঁর অনুরাগীরা চাল-ডাল, আলু থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় ত্রাণসামগ্রী নিয়ে হাজির হয়েছিলেন কোচবিহারের বাঁধের পাড় অঞ্চলে। ইন্ডাস্ট্রি জ্যেষ্ঠপুত্রের এই উদ্যোগকে সাধুবাদ জানানোর পাশাপাশি প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। এক কথায় তিনি বুঝিয়ে দিলেন, ‘সিনেমা শুধু বিনোদন দিতে পারে, এমন তো নয়। সিনেমা ভরসাও দিতে পারে।’ অন্যদিকে দেবের ফ্যান ক্লাবের তরফেও বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিলি করা হয়েছে। অভিনেতা নিজেই তাঁর সোশ্যাল মিডিয়া পেজে সেই ছবি ও ভিডিও শেয়ার করেছেন।

 

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...