Sunday, April 12, 2026

সান্দাকফু রুট খুলতেই শুরু ট্রেকিং, খুশি পর্যটক থেকে ব্যবসায়ীরা

Date:

Share post:

উত্তরে আকাশ থেকে সরেছে দুর্যোগের ঘনঘটা, দুর্ভোগ কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা করছে পাহাড়। অতি বৃষ্টি আর ধসের (Rain and Landslide disaster) জেরে ধাক্কা খেয়েছিল পর্যটন, গত চারদিনে একের পর এক ট্রেন বাতিল বুকিং ক্যান্সেলে মাথায় হাত হোটেল মালিক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের। সেই আবহ কাটিয়ে উঠে এবার ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন।ভূমিধসের শঙ্কায় গত রবিবার বিজ্ঞপ্তি জারি করে সান্দাকফু ট্রেকিং বন্ধ করেছিল প্রশাসন। বুধবার আবহাওয়া ভালো হতেই আবার সান্দাকফু রুট পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় (Sandakphu opened for trekking)। এরপরই ট্রেকিং শুরু দেশি-বিদেশি পর্যটকদের।

প্রাকৃতিক বিপর্যয়ে উত্তরবঙ্গের পর্যটন শিল্প (north bengal tourism industry) অনেক বড় ধাক্কা খেয়েছে। কিন্তু কোন রকমের বিপদের ঝুঁকি নিতে চাইনি প্রশাসন। পর্যটকরা সিকিমমুখী হওয়ায় ক্ষোভ বাড়ছিল স্থানীয় ট্যুর অপারেটর এবং ল্যান্ড রোভার চালকদের মধ্যে। তবে পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই খুলে দেওয়া হল সান্দাকফু। আসলে এখানে ট্রেকিং করার জন্য অক্টোবর থেকেই পর্যটকদের ভিড় বাড়তে শুরু করে। কিন্তু দুর্যোগের পরিস্থিতিতে প্রশাসন সান্দাকফুতে ট্রেকিং বন্ধের বিজ্ঞপ্তি জারি করতেই পর্যটকরা তুষারপাতের ঝুঁকি নিয়েও থুলা, জিরো পয়েন্ট, ইয়ংথাংয়ে যাওয়ার প্রস্তুতি নেন।শুধু তাই নয়, দার্জিলিংয়ে ট্রেকার ট্যুরিস্টদের বুকিং বাতিলের হিড়িক পড়ে গিয়েছিল। ৫-৭ অক্টোবর পর্যন্ত পঞ্চাশটির বেশি গাড়ি বুকিং বাতিল করেন ট্রেকাররা। তবে বুধবার থেকে সান্দাকফু খুলে যাওয়াই খুশি সকলেই। বৃহস্পতির সকালেও ভিড় ছিল চোখে পড়ার মতো।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...