Sunday, April 12, 2026

উত্তর থেকে দক্ষিণ কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই, বর্ষা বিদায়ের ইঙ্গিত রাজ্যে!

Date:

Share post:

প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে ছন্দে ফিরছে উত্তরবঙ্গ (North Bengal weather)। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই জানিয়ে দিলেও হাওয়া অফিস। মেঘলা আকাশে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণ হতে পারে। দক্ষিণবঙ্গে হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও নদিয়ায় ঝড়-বৃষ্টির হলুদ সতকর্তা জারি করা হয়েছে। এছাড়া আর কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। হাওয়া অফিসের কর্তারা বলছেন গত কয়েকদিন ধরে নিম্নচাপ, পশ্চিমি ঝঞ্ঝার কারণে বর্ষা বিদায়ের প্রক্রিয়া থমকে ছিল তবে এবার সেই পর্যায়ে নতুন করে শুরু হয়েছে। ফলে এই উইকেন্ডেই চলতি মরশুমের বর্ষা বিদায় নিতে চলেছে।

দক্ষিণবঙ্গে ধাপে ধাপে বৃষ্টি কমবে। আগামী শনিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে বিক্ষিপ্ত বর্ষণ চলতে পারে।বৃহস্পতিবার ৭ জেলায় এবং শুক্রবার আট জেলায় বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। রবিবার থেকে বৃষ্টি পুরোপুরি কমে যাবে। উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে। ভারী বৃষ্টির আর কোনও সতর্কবার্তা নেই।

 

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...