Saturday, April 11, 2026

জম্মু ও কাশ্মীরে শহিদ বাঙলার দুই জওয়ান: শ্রদ্ধা জানিয়ে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রতিকূল পরিবেশে সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়ে জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) মৃত্যু হয়েছে দুই প্যারাট্রুপারের। দুই জওয়ানই এই বাংলার বাসিন্দা। বীরভূম ও মুর্শিদাবাদের শহিদ দুই জওয়ানের পরিবার তাঁদের দেহ ফেরার অপেক্ষায়। এই পরিস্থিতিতে দুই জওয়ানের কৃতিত্বকে সম্মান জানিয়ে তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। সোশ্যাল মিডিয়ায় শহিদদের প্রতি শ্রদ্ধাও জানিয়েছেন তিনি।

জম্মু ও কাশ্মীরে পাক-হানার পরবর্তীতে অপহৃত সেনা জওয়ানের উদ্ধারে সব ধরনের পদক্ষেপ নিয়েছিলেন। আবার শহিদ নদিয়ার জওয়ানের অন্তিম সংষ্কারের জন্যও রাজ্যের প্রশাসন সব রকমভাবে পাশে ছিল। এবার দুই শহিদ (martyr) সেনা জওয়ানের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী (Chief Minister) নিজের সোশ্যাল মিডিয়া হ্য়ান্ডেলে লেখেন, জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে (Anantanag) সন্ত্রাসবিরোধী অভিযানের সময় চরম প্রতিকূল আবহাওয়া ও তুষারধসে (avalanche) আমাদের বাংলার দুই সাহসী প্যারা-কমান্ডোর শহিদ হওয়ার ঘটনায় আমি শোকাহত।

আরও পড়ুন: জম্মু ও কাশ্মীরে তুষারধস, জঙ্গি অনুসন্ধানে শহিদ বাংলার দুই জওয়ান

দুই জওয়ানের প্রতি সম্মান প্রকাশ করে মুখ্যমন্ত্রী জানান, বীরভূমের ল্যান্স নায়েক সুজয় ঘোষ এবং মুর্শিদাবাদের ল্যান্স হাবিলদার পলাশ ঘোষকে দেশরক্ষায় তাঁদের অসীম বীরত্ব, নিষ্ঠা এবং আত্মত্যাগের জন্য আমার স্যালুট জানাই। সেই সঙ্গে পরিবারের পাশে থাকার বার্তা দিয়ে তিনি জানান, তাঁদের শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়স্বজনদের আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। এই শোকের সময়ে আমাদের সরকার দুই পরিবারকেই সম্ভাব্য সকল সহায়তা করবে।

Related articles

প্রথম দফায় ভোট ১৬ জেলায়, তালিকায় ৩ কোটি ৬০ লক্ষ ভোটার 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই চড়ছে পারদ। এবার প্রথম দফার ভোটের পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশ করল নির্বাচন কমিশন।...

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...

নাকা চেকিংয়ে বিপুল নগদ ও সোনা-সহ আটক বিজেপি প্রার্থী অশোক দিন্দার ঘনিষ্ঠ

ভোটের মুখে ফের অস্বস্তিতে পদ্মশিবির(Bharati Janata Party)। শনিবার বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সন্দীপ...