Saturday, June 13, 2026

কাশির সিরাপ উৎপাদন-বিক্রি নিয়ে নির্দেশিকা জারি রাজ্য স্বাস্থ্য দফতরের

Date:

Share post:

কফ সিরাপ (Cough Syrup) খেয়ে শিশু মৃত্যুর ঘটনার পর থেকে দেশজুড়ে এই ধরনের কাশির সিরাপ নিয়ে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বাংলায় এই ধরনের সিরাপ তৈরি ও বিক্রির ক্ষেত্রে বিশেষ নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর (department of health and family welfare, West Bengal Govt)।বাজারজাত ও ১৫০ টি কফ সিরাপের ব্র্যান্ড পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ল্যাবরেটরিতে। পাশাপাশি ওষুধ প্রস্তুতকারক এবং বিক্রেতাদেরও সতর্ক করল নবান্ন (Nabanna)।

রাজস্থান ও মধ্যপ্রদেশে শিশু মৃত্যুর ঘটনার পর কোল্ডরিফ প্রস্তুতকারক সংস্থার মালিককে গ্রেফতার করেছে পুলিশ। তবে এই ঘটনার পর কাশির সিরাপ নিয়ে বিশেষ সতর্ক বাংলা।অ‍্যাডভাইসারি অনুযায়ী, সিরাপ তৈরির কাঁচামাল, বিশেষ করে প্রোপিলীন গ্লাইকোল আইপি, গ্লিসারিন আইপি এবং সরবিটল আইপি কেনার সময় বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরকার স্বীকৃত ভেন্ডারের থেকেই কাঁচামাল কেনার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর (Health Department)। ইথিলিন গ্লাইকোল এবং ডাইইথিলিন গ্লাইকল কেনার সময় দুবার পরীক্ষা করে লাইসেন্সিং অথরিটি ড্রাগ কন্ট্রোলের কাছে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। ওষুধ বিক্রির সময় আইন মাফিক ওষুধের গুণমান যাচাই না হলে সেই বিপণনকারীর বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে হাঁটতে পারে স্বাস্থ্য দফতর।

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...