Tuesday, June 9, 2026

জম্মু ও কাশ্মীরে তুষারধস, জঙ্গি অনুসন্ধানে শহিদ বাংলার দুই জওয়ান

Date:

Share post:

দেশের নিরাপত্তায় শহিদ বাংলার দুই জওয়ান। জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) কিস্তওয়ার রেঞ্জ এলাকায় প্রবল প্রতিকূল পরিবেশে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বৃহস্পতি ও শুক্রবারে দুজনের দেহ উদ্ধার হয়। উদ্ধার হওয়া দুই জওয়ানের মধ্যে একজনের বাড়ি মুর্শিদাবাদের (Murshidabad) হরিহরপাড়া। অন্যজন বীরভূমের (Birbhum) রাজনগরের বাসিন্দা। আপাতত দুই শহিদের দেহ ফেরার অপেক্ষায় তাঁদের গ্রাম।

বুধবার কাশ্মীরের অনন্তনাগ (Anantanag) জেলার কোকেরনাগ এলাকায় জঙ্গি উপস্থিতির গোপণ খবর পেয়ে তল্লাশি অভিযান শুরু করে ভারতীয় সেনার প্যারাট্রুপার (Para trooper) বাহিনী। আচমকা পরিবেশ প্রতিকূল হয়ে যায়। নিখোঁজ হয়ে যান দুই জওয়ান। তাঁদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই সেনাবাহিনী ও কাশ্মীর পুলিশ শুরু করে তল্লাশি।

আরও পড়ুন: আচমকাই ধীরে চলো নীতি কমিশনের! নভেম্বরের আগে হচ্ছে না SIR!

প্রায় ২৪ ঘণ্টা পরে অনন্তনাগ জেলার ঘন জঙ্গল এলাকা থেকে উদ্ধার হয় মুর্শিদাবাদের ল্যান্স হাভিলদার পলাশ ঘোষের দেহ। শুক্রবার উদ্ধার হয় আরেক জওয়ান, বীরভূমের রাজনগরের বাসিন্দা ল্যান্স নায়েক সুজয় ঘোষের দেহ। অনন্তনাগে প্রবল তুষারপাত ও তুষারধসের কারণে তাঁদের মৃত্যুর খবর জানায় ভারতীয় সেনা (Indian Army)।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...