Tuesday, June 9, 2026

মেসির সঙ্গে একফ্রেমে পরোটা রাজু দা! বার্সার রিইউনিয়নের মধ্যেই বিরাট চমক

Date:

Share post:

আগামী ডিসেম্বর মাসে কলকাতায় আসছেন লিও মেসি(Leo Messi), সঙ্গে যাবেন মুম্বই ও দিল্লিতে। মেসির কলকাতা সফরে একাধিক সূচি রয়েছে। তবে চমক হতে পারে সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত হওয়া পরোটা রাজু দার সঙ্গে মেসির সাক্ষাত।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পরোটা রাজু দাকে নিয়ে একটা পোস্ট ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে রাজুদার থেকে পরোটা খাচ্ছেন মেসি। ট্রোলারদের জবাব দিতে দারুণ পরিকল্পনা নিছেন ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত। পরোটা রাজুদাকে নিয়ে মিম হওয়া পোস্টই রিপোস্ট করেছেন শতদ্রু দত্ত। মিম হওয়া ছবিই নাকি এবার বাস্তব করতে চলেছেন তিনি।

কলকাতা সফরের ফাঁকে যদি ‘পকেট পরোটা’ খ্যাত ‘রাজুদা’র সঙ্গে মেসির দেখা হয়ে যায়, অবাক হওয়ার কিছু থাকবে না। শতদ্রু পোস্টে লিখেছেন, ‘রাজু পরোটা বিক্রি করে রোজগার করেন, এতে অন্যায়ের কী আছে! ব্যঙ্গ না করে ওঁকে সম্মান করা উচিত। একটা মানুষ বাবা-কাকা না ধরে নিজের চেষ্টায় রোজগার করছেন। কী যে আনন্দ পান এতে, বুঝতে পারি না। অন্যকে ছোট করে মানসিক তৃপ্তি খোঁজা আসলে ব্যধি।

১৩ ডিসেম্বর, কলকাতার যুবভারতীতে উপস্থিত থাকবেন মেসি। একটি বিশেষ ম্যাচ করার পরিকল্পনা ছিল উদ্যোক্তা শতদ্রু দত্তের। তবে ম্যাচটি হতে পারে মিনি ডার্বি। ১১ জন করে ফুটবলার থাকবেন দুই দলেই। মোহনবাগান মেসি অল স্টার্স বনাম ইস্টবেঙ্গল মেসি অল স্টার্সের এই ম্যাচে দুই দলের ফুটবলাররা অংশ নিতে পারেন।

আরও পড়ুন :মোহনবাগানের দাবিকে মান্যতা! সুপার কাপে কমছে বিদেশির সংখ্যা?

এখানেই শেষ নয় বার্সেলোনার পর ফের একবার মেসির সঙ্গে দেখা যেতে পারে নেইমার ও সুয়ারেজকেও।  মেসি খেলবেন না। কিন্তু মাঠে লাল-হলুদ ও সবুজ-মেরুন জার্সিতে দেখা যেতে পারে নেইমার এবং সুয়ারেজকে।  এবার সোশ্যাল মিডিয়ায় তিনি আপও একটা চমক দিয়েছেন, তা হল বার্সার রিইউনিয়ন। মেসির সামনে যুবভারতীয় স্টেডিয়ামে হবে মিনি ডার্বি।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...