Tuesday, June 9, 2026

আবার বাংলাকেই অনুকরণ: ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ আনলেন তামিলনাড়ুর স্ট্যালিন

Date:

Share post:

বাংলায় চালু হওয়া প্রকল্প গোটা দেশে অনুকরণ করা হয়েছে – এই উদাহরণ নতুন নয়। এবার সেই তালিকায় শুধু নতুন করে সংযোজন হওয়ার পালা। বাংলার মুখ্যমন্ত্রীর গ্রহণ করা প্রকল্প ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ এবার অনুকরণ করলেন ইন্ডিয়া জোট সদস্য ডিএমকে-র (DMK) মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (M K Stalin)। কার্যত আবার প্রমাণিত হল – বাংলা আজ যা ভাবে, গোটা দেশ কাল তা ভাবে।

পরিষেবা দিতে বাংলায় শতাধিক প্রকল্প প্রণয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই প্রকল্পের সুবিধা যাতে আরও নিবিড়ভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়, তার জন্য তিনি প্রণয়ন করেছিলেন ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’। যে প্রকল্পের মাধ্যমে এখনও পর্যন্ত ২৮ হাজার ক্যাম্পের মাধ্যমে ২ কোটির বেশি মানুষকে এখনও পর্যন্ত পরিষেবা দেওয়া সম্ভব হয়েছে। দ্রুততার ভিত্তিতে স্থানীয় সমস্যাগুলি শুনে, গুরুত্ব অনুযায়ী উন্নয়নের কাজ করা হয়েছে। প্রতি বুথে ১০ লক্ষ টাকা হিসাবে রাজ্য সরকার এখনও পর্যন্ত এই প্রকল্পের জন্য ৮০ হাজার কোটি টাকা খরচ করেছে।

বিরোধীদের সমালোচনা সত্ত্বেও প্রকল্প রূপায়ন ও বাস্তবায়নে থেমে থাকেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই শেষে তাঁকেই অনুসরণ করেছে বিরোধীরাও। সেই প্রসঙ্গে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি স্পষ্ট করে দেন, মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক ঐতিহাসিক ভাবনাচিন্তা থেকে নতুন মডেলে উন্নয়নকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। প্রথমে বিরোধীরা সমালোচনা করে। পরে দেখা যায়, তাদের রাজ্যগুলোই সেগুলো নকল করে নিচ্ছে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে পরিষেবা দেওয়ার নতুন মডেলগুলো ভেবে নিচ্ছেন। বাংলা আজ যা ভাবছে, সারা দেশ সেটা তারপরে ভাবছে। সারা বিশ্ব সেটাকে সেল্যুট জানাচ্ছে।

আর এবার বন্ধু রাজ্য তামিলনাড়ু (Tamilnadu)। সেখানে ১১ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ‘নাম্মা উরু, নাম্মা আরাসু’ (Namma Ooru, Namma Arasu) প্রকল্প। ঠিক ‘আমাদের পাড়া, আমাদের সমাধানে’র মতোই গ্রাম সম্পাদক স্তর থেকে জেলা শাসকেরা সব দাবির কথা শুনবেন। নিচু স্তর থেকে মুখ্যসচিব স্তর পর্যন্ত সেই সব সমস্যার কথা তুলে ধরে তার সমাধান করা হবে। সেই সঙ্গে সেই সব সমস্যা নিয়ে ফলোআপও করা হবে, বাস্তবে কতটা সমাধান হয়েছে, তা জানতে।

আরও পড়ুন: আদিবাসী পড়ুয়া থেকে শ্রমিক: বাংলার সরকারের উন্নয়নমূলক পদক্ষেপের খতিয়ান

তামিলনাড়ুতে এই প্রকল্পের অনুকরণ আবার প্রমাণ করে এগিয়ে বাংলার ছবি। তা জানাতে গিয়ে কুণাল ঘোষ জানান, তামিলনাড়ু সরকার যেভাবে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ দেখানো পথে চলেছে। কেউ ক্ষমতায় থেকে রূপায়ন করছে। বিরোধীরা কেউ ইস্তাহারে প্রকাশ করছে। ত্রিপুরায় (Tripura) দুর্গাপুজোর কার্নিভাল (Durgapuja carnival) করছে। এবছর ত্রিপুরায় হল। সেখানে বিজেপির মুখ্যমন্ত্রী বসে দেখছেন। তামিলনাড়ু আরেকবার দেখালো – What Bengal thinks today, India thinks tomorrow.

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...