Tuesday, June 9, 2026

আচমকাই ধীরে চলো নীতি কমিশনের! নভেম্বরের আগে হচ্ছে না SIR!

Date:

Share post:

বিহারে মুখ পুড়েছে। লোকসভায় নির্বাচন কমিশনের কারচুপির পর্দাফাঁস হয়ে গিয়েছে। এবার অগ্নিপরীক্ষা বাংলায়। কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রথম প্রমাণসহ তুলে ধরেছিলেন সেই কারচুপি। ফলে বাংলায় ভোটার তালিকা নিবিড় সংশোধনীর কাজ শুরুর আগে একেবারে ধীরে চলো নীতিতে নির্বাচন কমিশন (Election Commission)। অন্তত ২৮ অক্টোবরের আগে শুরু হচ্ছে না রাজ্যে এসআইআর (SIR), এমনটাই কমিশন সূত্রে ইঙ্গিত।

বাংলার শাসকদল তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট দাবি করেছেন, এসআইআর-এ একজনও বৈধ ভোটারের নামও বাদ গেলে জনবিস্ফোরণ হবে। সেই সঙ্গে কমিশনের আধিকারিকরাই দাবি করেছেন, এখনও পর্যন্ত বুথ লেভেল অফিসারদের (বিএলও) (BLO) প্রশিক্ষণ ও নিয়োগের কাজ সম্পূর্ণ হয়নি। পাশাপাশি ভোটকেন্দ্রভিত্তিক ম্যাপিংয়ের কাজও শেষ পর্যায়ে পৌঁছায়নি। ফলে, বর্তমান অবস্থায় এসআইআর বিজ্ঞপ্তি প্রকাশ করা বাস্তবে সম্ভব নয়। আর তার পরে গোটা দেশে এখন এসআইআরের (SIR) প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে থাকলেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মেপে পা ফেলতে চাইছে নির্বাচন কমিশন।

বাংলার মুখ্যমন্ত্রী অভিযোগ তুলেছেন, এসআইআর এর নামে নির্বাচন কমিশন আদতে এনআরসি বাস্তবায়িত করতে চাইছে। এর পিছনে কাজ করছে দেশের স্বরাষ্ট্র মন্ত্রীর (Amit Shah) মাথা। এমনকি বিহারে বৈধ ভোটারদের (voter list) নাম তালিকা থেকে বাদ দিয়ে দেওয়ায় খড়্গহস্ত হয়েছে শীর্ষ আদালত। তৃণমূল কংগ্রেস নেত্রী প্রথম যে বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন, হাইকোর্টের পর্যবেক্ষণ কার্যত তাতেই শিলমোহর দিয়েছে। ফলে আরও চাপে কমিশন। তাই এখন আরও সাবধানে পদক্ষেপ নেওয়ার পক্ষপাতি তারা।

নির্বাচন কমিশনের জাতীয় সূচি অনুযায়ী, ১৮ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত কেন্দ্রীয়ভাবে ছুটি থাকায় ওই সময়ে কোনও নতুন বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা নেই। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর মনে করছে, কমিশন চাইলে ১৮ অক্টোবরের আগে বিজ্ঞপ্তি জারি করতে পারে, তবে সেক্ষেত্রে ন্যূনতম ১০ দিনের প্রক্রিয়াগত সময় দিতে হবে।

আরও পড়ুন: বাজারে ত্রাণের নামে কৌটো হাতে সুকান্ত! ছবি তোলার রাজনীতি, কটাক্ষ কুণালের

নির্বাচন কমিশনের এক কর্তা জানিয়েছেন, নভেম্বরের প্রথম সপ্তাহের শেষ দিকে এসআইআর–এর বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা বেশি। তাঁর কথায়, “এসআইআর–এর বিজ্ঞপ্তি প্রকাশ করতে গেলে তার আগে যাবতীয় প্রস্তুতিমূলক কাজ শেষ করা আবশ্যক। বিজ্ঞপ্তি একবার প্রকাশ হয়ে গেলে আর দেরি করা যায় না, তখন নির্ধারিত সময়ের মধ্যে যেভাবেই হোক পুরো প্রক্রিয়া শেষ করতেই হয়।” তাই নির্বাচন কমিশনের মতে, চলতি মাসে শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশেই এসআইআর সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা একপ্রকার নেই।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...