Saturday, June 13, 2026

নাছোড়বান্দা বৃষ্টি, শনিতেও সতর্কতা দক্ষিণবঙ্গে 

Date:

Share post:

যাব যাব করেও কিছুতেও যেন দক্ষিণবঙ্গের মায়া কাটিয়ে উঠতে পারছে না বর্ষা (Monsoon)। তাই বিদায় লগ্ন আসন্ন জেনেও নিজের অস্তিত্ব জানান দিতে পিছপা হচ্ছে না। শুক্রবার দুপুরে আচমকা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিতে (Sudden Rain) অকাল সন্ধ্যা ঘনিয়ে আসে মহানগরীসহ পার্শ্ববর্তী অঞ্চলে। শনিতেও মৌসুমী বায়ুর প্রভাব অব্যাহত। দুপুরের পর বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, সতর্ক করল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।

হাওয়া অফিসের (Weather office)পূর্বাভাস অনুযায়ী হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের আজ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বিকেলের পর কলকাতাতে হালকা বৃষ্টি হতে পারে। তবে কোথাও কোনও ভারী বর্ষণের পূর্বাভাস নেই। আগামী রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলে আশা করছেন আবহবিদরা।

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...