Friday, June 12, 2026

রেকর্ড তৃণমূলের! একদিনে ১০০ বিজয়া সমিলনী!

Date:

Share post:

একদিকে উত্তরের বন্যা ও দুর্যোগবিধ্বস্ত এলাকায় ত্রাণ বিলি। অন্যদিকে, রাজ্যজুড়ে ব্লকে-ব্লকে বিজয়া সম্মিলনী কর্মসূচি পালন। ৫ অক্টোবর থেকে শনিবার পর্যন্ত, ৭ দিনে বাংলা জুড়ে ১৩৫টি ব্লকে স্থানীয় নেতৃত্বের তরফে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছে। আর রবিবার, একদিনেই রাজ্যের ১০০টি ব্লকে বিজয়া কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেস। রাজ্যজুড়ে তৃণমূল-স্তরে সাংগঠনিক শক্তি কতটা মজবুত না হলে এই বিরাট কর্মকাণ্ড সফল করা যায়! এতেই প্রমাণ হয়, তৃণমূল কংগ্রেস গোটা বাংলার ঘরে-ঘরে পৌঁছে গিয়েছে।

একদিকে যেখানে বিজেপি লোকজন ও সাংগঠনিক শক্তির অভাবে বিজয়ায় কোনওরকম উৎসব-অনুষ্ঠানের আয়োজন পর্যন্ত করতে পারেনি, সেখানে তৃণমূল কংগ্রেস রাজ্যের প্রতিটি ব্লকে বিজয়া সম্মিলনীর কর্মসূচি পালন করছে। শীর্ষ নেতৃত্বের নির্দেশে বিজয়া সম্মিলনীর মাধ্যমে ছাব্বিশের আগে স্থানীয় মানুষের সঙ্গে জনসংযোগ আরও নিবিড় করছে স্থানীয় নেতৃত্ব। সামগ্রিকভাবে বিজয়া সম্মিলনী কর্মসূচির মধ্যে দিয়ে রাজ্য জুড়ে দলের সর্বস্তরের নেতা-কর্মীরা শপথ নিচ্ছেন ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বাংলা-বিরোধী বিজেপিকে এক ইঞ্চি জমিও ছাড়া হবে না।
গত একসপ্তাহের মতো রবিবারও উত্তরের পাহাড় থেকে দক্ষিণের সুন্দরবন— সর্বত্র তৃণমূলের বিজয়া সম্মিলনীতে উপচে-পড়া ভিড় ছিল। রবিবাসরীয় সন্ধ্যায় কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই দিনাজপুর, বীরভূম, বর্ধমান, মালদহ, মুর্শিদাবাদের বিভিন্ন বিজয়া সম্মিলনীতে ছিলেন সাংসদ-মন্ত্রী-বিধায়ক ও যুব নেতৃত্ব। সোনারপুর দক্ষিণ ও গড়বেতায় তৃণমূলের বিজয়া কর্মসূচিতে রাম-বাম ছেড়ে শতাধিক মানুষ হাতে জোড়াফুলের পতাকা তুলে নিয়েছেন। সোমবারও রাজ্যজুড়ে চলবে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান। ডায়মন্ড হারবারের সাংসদ কার্যালয়েও বিজয়া সম্মিলনীর আয়োজন করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন – রবিবার সন্ধ্যায় ফের মেট্রো বিভ্রাট, চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...