Friday, June 12, 2026

রবিবার সন্ধ্যায় ফের মেট্রো বিভ্রাট, চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা

Date:

Share post:

রবিবার ছুটির সন্ধ্যায় ফের বিভ্রাট কলকাতা মেট্রোয়। মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশনের কাছে একটি রেকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে প্রায় পৌনে সাতটা থেকে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে পরিষেবা। মেট্রো কর্তৃপক্ষ জানায়, আপাতত ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপ ও ডাউন লাইনে আংশিকভাবে পরিষেবা চালু রাখা হয়েছে। তবে তাতেও ময়দান থেকে ট্রেনের অপেক্ষায় দীর্ঘসময় দাঁড়িয়ে থাকতে হয়েছে যাত্রীদের। স্টেশনে এবং ট্রেনের ভিতরে হুড়োহুড়ি ও ভিড় চরমে পৌঁছায়।

গত কয়েকমাস ধরে মেট্রো বিভ্রাট যেন নিত্যদিনের সঙ্গী। কখনও যান্ত্রিক ত্রুটি, কখনও রেক আটকে যাওয়া—দীর্ঘক্ষণ বন্ধ থাকছে পরিষেবা, তৈরি হচ্ছে যাত্রীদের দমবন্ধ পরিস্থিতি। এদিনের ঘটনাও তারই পুনরাবৃত্তি বলে মনে করছেন বিভ্রান্ত ও বিরক্ত নিত্যযাত্রীরা।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...