Sunday, June 14, 2026

রাজ্য পুলিশের তৎপরতায় দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে গ্রেফতার ৩, জঙ্গলে ড্রোন উড়িয়ে নজরদারি

Date:

Share post:

দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজে ভিন রাজ্যের ডাক্তারি পড়ুয়ার ধর্ষণের (Durgapur Rape Case) ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ। মোবাইল টাওয়ার লোকেশন খুঁজে তাঁদের ধরা গেছে বলে জানা গেছে। শনিবারই রাজ্য পুলিশ এই কেসে ‘জিরো টলারেন্স’ (Zero tolerance) নীতির কথা জানিয়েছিল। রাতেই জানা গেছিল ৫ অভিযুক্তকে চিহ্নিত করা হয়। ঘটনার স্থল থেকে কলেজের দূরত্ব প্রায় এক কিলোমিটার। নির্যাতিতার বয়ান অনুযায়ী ওই সময় এলাকায় কোন কোন মোবাইল ফোন সক্রিয় ছিল তা করতে শুরু করে পুলিশ। সেই সূত্র ধরেই তিনজনের গ্রেফতারি, বাকি দুজনের খোঁজ চলছে। তাঁরা গভীর জঙ্গলে লুকিয়ে রয়েছেন কিনা তা জানতে পরানগঞ্জ কালীবাড়ি জঙ্গলে ড্রোন উড়িয়ে নজরদারিও চালানো হচ্ছে।

শুক্রবার সন্ধ্যায় ক্যাম্পাসের বাইরে বেরিয়ে ছিলেন ছাত্রী। এরপরই ধর্ষণের ঘটনা ঘটে। শনিবার সকালে খবর প্রকাশ্যে আসতেই তার সহপাঠীকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়ার পাশাপাশি তাঁর পরিবারের সঙ্গেও কথা বলে। ঘটনার দিন নির্যাতিতা বন্ধুর সঙ্গে বেরিয়েছিল। আক্রান্ত তরুণীর বয়ান অনুযায়ী তিনজন এসে হঠাৎ তাঁর ফোন কেড়ে নেয়। এরপরে বাকি দুজন এসে কী হয়েছে জানতে চাইলে নির্যাতিতা জানান যে তাঁর ফোন কেড়ে নেওয়া হয়েছে। তাঁদের মোবাইল থেকেই নির্যাতিতা নিজের নম্বরে ফোন করেন। সেই নম্বরের সূত্র ধরেই পুলিশ অভিযুক্তদের খোঁজ পায় বলে খবর। তদন্তের স্বার্থে ধৃতদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি।

 

Related articles

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...