Friday, June 12, 2026

সাংবাদিক বৈঠকে মহিলা প্রবেশ নিষেধাজ্ঞা: চাপে পড়ে সাফাই আফগান মন্ত্রীর

Date:

Share post:

ভারতের (India) মাটিতে আয়োজিত সাংবাদিক বৈঠকে একজনও মহিলা সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়নি। এই নিয়ে বিতর্ক তুঙ্গে। এর জেরে ভারতে আফগানি ফতুয়া তুলে নিতে বাধ্য হলেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি (Afghanistan Foreign Minister Amir Khan Muttaqi)। তিনি এ ঘটনাকে ‘প্রযুক্তিগত সমস্যা’ বলে ব্যাখ্যা দিয়ে জানিয়েছেন, ‘মহিলা সাংবাদিকদের ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়নি’। আরও পড়ুনঃ ত্রাওরের তুফানে আফ্রিকায় জাগছে জেন-জি! বিশ্বমঞ্চে উঠে আসছে বুরকিনা ফাসো

শুক্রবার নয়াদিল্লিতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করেন মুত্তাকি। সেখানে ভারত ও বিদেশের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও একজনও মহিলা সাংবাদিক ছিলেন না। বিষয়টি সামনে আসতেই বিক্ষোভে ফেটে পড়েন দেশজুড়ে বহু মহিলা সাংবাদিক, সমাজকর্মী এবং বিরোধী নেতারা। এই বিতর্কের প্রেক্ষিতে শনিবার আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি জানান, “প্রেস কনফারেন্সটি খুব স্বল্প সময়ে আয়োজন করা হয়েছিল এবং তালিকাভুক্ত কয়েকজন সাংবাদিককেই ডাকা হয়েছিল। এটি মহিলাদের বাদ দেওয়া ইচ্ছাকৃত কোনো পদক্ষেপ নয়। প্রযুক্তিগত সমস্যার জন্য এমন হয়েছে।” তিনি আরও দাবি করেন, “আফগানিস্তানে বর্তমানে প্রায় ২.৮ মিলিয়ন নারী শিক্ষার্থী রয়েছে। মাদ্রাসাগুলিতেও মেয়েরা পড়াশোনা করছে। কোনো ধর্মীয় নির্দেশের ভিত্তিতে নারী শিক্ষা নিষিদ্ধ করা হয়নি।”

তবে এই ঘটনার পর প্রতিবাদে সরব হন বর্ষীয়ান সাংবাদিক বর্খা দত্ত, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, সাগরিকা ঘোষ, সাকেত গোখলে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীসহ আরও অনেকে। এই ঘটনাকে ‘মেল ওনলি প্রেস কনফারেন্স’ বলে এই ঘটনার তীব্র কটাক্ষ করেন তাঁরা। প্রশ্ন ওঠে, কেন ভারতের বিদেশ মন্ত্রক তালিবান প্রোটোকল মেনে নিল?
আফগান বিদেশমন্ত্রীর ব্যাখ্যা সত্ত্বেও প্রশ্ন থেকেই যাচ্ছে— এই বাখ্যা কতটা যুক্তি সম্মত? এরকম ‘প্রযুক্তিগত ভুল’ কই আদেও হওয়া সম্ভব? তবে, ভারতের মতো গণতান্ত্রিক দেশে এমন ঘটনা শুধু হতাশাজনক নয়, বরং নারী স্বাধীনতা ও পেশাগত মর্যাদার উপর সরাসরি আঘাত।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...