Friday, June 12, 2026

অপারেশন ব্লু-স্টারের ভুলে শুধু ইন্দিরা গান্ধী দায়ী নন: চিদাম্বরমের বক্তব্যে বিতর্ক

Date:

Share post:

খালিস্তানি জঙ্গিদের দমন করতে ১৯৮৪ সালে যে অপারেশন ব্লুস্টার সংঘটিত করেছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন ভারত সরকার, তা ভুল ছিল। কিন্তু সেই ভুলের জন্য শুধুমাত্র ইন্দিরা গান্ধী দায়ী ছিলেন না, দাবি প্রাক্তন স্বরাষ্ট্র মন্ত্রী (former Home Minister) তথা কংগ্রেস সাংসদ পি চিদাম্বরমের (P Chidambaram)। ভারতের ইতিহাসে সংঘটিত হওয়া সেই ঐতিহাসিক ভুলের জন্য সেনা থেকে গোয়েন্দা বিভাগ সকলকেই দায়ী করলেন প্রাক্তন স্বরাষ্ট্র মন্ত্রী। আর তাঁর এই দাবির পরেই প্রতিবাদের সুর শিখ সমাজে। ইন্দিরা গান্ধীকে (Indira Gandhi) ক্লিন চিট (clean chit) দেওয়ার সমালোচনায় শিরোমণি প্রবন্ধক গুরদ্বারা কমিটি। সমালোচনা কংগ্রেস (Congress) মহলেও।

প্রথমত, ১৯৮৪ সালে স্বর্ণমন্দির (Golden Temple) অবরুদ্ধ করে রাখা খালিস্তানপন্থীদের উপর সেনাবাহিনীর প্রয়োগের সিদ্ধান্তকে ভুল বলে দাবি করেছেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পি চিদাম্বরম। তাঁর দাবি, ব্লু স্টার (Operation Blue Star) ভুল পথ ছিল এবং আমি এই বিষয়ে সহমত পোষণ করি যে সেই ভুলের জন্য প্রাণ দিতে হয়েছিল ইন্দিরা গান্ধীকে (Indira Gandhi)। চিদাম্বরমের এই বক্তব্যের বিরোধিতা করেছেন একাধিক কংগ্রেস নেতা। তাঁদের দাবি, এভাবে তিনি নিজের দলকেই লজ্জায় ফেলছেন। তাঁদের দাবি, দলের থেকে সবরকম সুবিধা নেওয়ার পরে দলের শীর্ষ পদের নেতারা এই ধরনের মন্তব্য নিজেদের স্বার্থেই করছেন। তাতে দলের বদনাম হচ্ছে।

একটি সাক্ষাৎকারে অপারেশন ব্লু স্টার নিয়ে বলতে গিয়ে চিদাম্বরম দাবি করেন, কোনও সেনাবাহিনীর প্রতি অসম্মান না করেই বলছি, স্বর্ণ মন্দির পুণরুদ্ধারে ব্লু স্টার (Operation Blue Star) ভুল পথ ছিল। কয়েক বছর পরে আমরা সঠিক পথ নিতে পেরেছিলাম সেনা সরিয়ে নিয়ে। সেই সঙ্গে চিদাম্বরম যোগ করেন, এই ভুল একটি যৌথ সিদ্ধান্ত ছিল যা সেনাবাহিনী (Indian Army), পুলিশ, গোয়েন্দা বিভাগ ও সিভিল সার্ভিস কর্মীরা একযোগে নিয়েছিল। এক্ষেত্রে একা ইন্দিরা গান্দীকে দোষ দেওয়া যায় না।

আরও পড়ুন: যোগী রাজ্যে ধর্মীয় স্থানে হানা, মৌলবির স্ত্রী ও দুই কন্যা খুনে আতঙ্ক

চিদাম্বরমের এই বক্তব্যের পরই সরব পঞ্জাবের (Punjab) একাধিক সম্প্রদায়। শিরোমণি প্রবন্ধক গুরদ্বারা কমিটি-র দাবি এভাবে ইন্দিরা গান্ধীকে ক্লিনচিট দেওয়া যায় না। প্রশাসনিক প্রধান হিসাবে শেষ সিদ্ধান্ত তাঁকেই নিতে হয়েছে। স্বর্ণমন্দিরে যে রক্ত ঝরেছিল, তা দায় ইন্দিরা গান্ধীকেই নিতে হবে।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...