Monday, April 13, 2026

বাবার সঙ্গে সম্পর্কের অবনতি, বড় পদক্ষেপের পথে রুক্মিণী!

Date:

Share post:

একটা বয়সে পর বাবা-মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কটা বন্ধুর মত হয়ে যায়, কাব্যে ও পদ্যে পড়া এই লাইনগুলো বাস্তবে কি সত্যি হয়ে উঠতে পারে? মা নেই, বয়স্ক বাবার আবদার কখনও কি মেয়ের কাছে অসহ্য অত্যাচার বলে মনে হতে পারে? আমাদের চারপাশে প্রত্যেকদিন ঘটতে চার দেওয়ালের ভেতরের এমন অনেক পরিস্থিতি আর প্রশ্নের মুখোমুখি দাঁড় করাতে এবার নতুন চ্যালেঞ্জ নিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। রবির সকালে প্রকাশ্যে এল তার আগামী ছবি ‘হাঁটি হাঁটি পা পা’র টিজার। যেখানে অভিনেত্রীর বাবার ভূমিকায় দেখা গেল চিরঞ্জিত চক্রবর্তীকে (Chiranjit Chakraborty)। প্রথম ঝলকে ধরা দিল, ব্যস্ত আধুনিক জীবনের পরিসরে বাবা-মেয়ের সম্পর্কের ভীষণ চেনা সমস্যা থেকে সমীকরণ সবটাই।

টলিউডের ‘বিনোদিনী’ বাস্তবে নিজের বাবাকে হারিয়েছেন। তাই হয়তো সেই যন্ত্রণাকে মনের মধ্যে রেখে চিত্রনাট্যের ডায়লগের সঙ্গে নিজের অনুভূতি মিশিয়ে বলতে পেরেছেন, “মা চলে যাওয়ার পর আমি তোমাকে হারাতে পারবো না বাবা।” এই সেই অভিনেত্রী যাঁকে এত বছর ধরে ইন্ডাস্ট্রি শুধু একজন নায়কের ‘বান্ধবী’ বলে তকমা দিয়ে রেখেছিল। যাঁকে কারণে অকারণে, প্রসঙ্গে বা অপ্রাসঙ্গিকতায় সমালোচনা আর কটাক্ষের শিকার হতে হয়েছে। কিন্তু ‘ককপিট’ বা ‘সুইজারল্যান্ড’ যে অভিনেত্রীর জাত চিনিয়ে ছিল, ‘বিনোদিনী’র পর অর্ণব মিদ্যা পরিচালিত ‘হাঁটি হাঁটি পা পা’র টিজারেও তার ১০০ শতাংশ ধরা পড়ল।

এ ছবি আমাদের ভীষণ চেনা পরিসরের সবথেকে অনবদ্য সম্পর্কের গল্প বলে। বয়স বাড়লে বাবা হয়ে যান ছোট শিশুর মতো, চাকুরীরত অবিবাহিত মেয়ে দায়িত্ব সামলাতে সামলাতে কোথাও গিয়ে ক্লান্ত হয়ে পড়েন। সামান্য ঠোকাঠুকি থেকে বড় ভাঙনের আভাস মিলতে থাকে। সত্যিই কি কেউ দোষী নাকি সব ক্ষেত্রে অনুভূতিরা বাধ্যতামূলক থাকে না, সেই ভাবনাকে উসকে দিয়েছেন রুক্মিণী। সিনেমার নামের মধ্যেই সন্তানের প্রথম পদক্ষেপে তাঁর জন্মদাতার হাত ধরে এগিয়ে চলার মিষ্টি ঘটনার স্পষ্ট উপস্থিতি রয়েছে। কিন্তু সময় বাড়লে সম্পর্কের সমীকরণ যে বদলে যায় তাও যেন বুঝিয়ে দিল ৫৭ সেকেন্ডের টিজার। শুরুতে চিরঞ্জিতের কথা অনুযায়ী, বাবা মেয়ের সম্পর্কের সঙ্গে ‘টম অ্যান্ড জেরি’র তুলনা বেশ মিষ্টি লাগে।কিন্তু বাবাকে সামলাতে সামলাতে ধৈর্য হারিয়ে ফেলে মেয়ে। ভালোবাসা ভুলে ঠাঁই হয় অভিমানের, দায়িত্ব হয়ে যায় বোঝা। তারপর? উত্তর মিলবে এই শীতে।

 

Related articles

বিজেপির চার খেলার ষড়যন্ত্র ফাঁস করলেন মমতা

''দিল্লি কা লাড্ডুরা জেনে রেখো বাংলায় তোমাদের কোনও জায়গা নেই। অনেক মানুষ আত্মহত্যা করেছে। এখন তোমরা এসআইআর করছ।...

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...