Saturday, April 11, 2026

মঙ্গলেই হাওয়া বদল রাজ্যে, পাকাপাকিভাবে বিদায় নিচ্ছে বর্ষা! 

Date:

Share post:

নিজের সময়সীমার থেকে অনেকটা বেশি সময় বাংলায় কাটিয়ে অবশেষে চলতি মরশুমে রাজ্য থেকে বিদায় নেওয়ার পথে বর্ষা (Monsoon)। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) রবিবার উত্তর বা দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির (Rain) পূর্বাভাস নেই। ঘূর্ণাবর্তের প্রভাবে কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে, তবে বড় দুর্যোগের আশঙ্কা নেই। মঙ্গলবার থেকেই রাজ্যে হাওয়া বদল।

চলতি বছরে বারবার বৃষ্টির কবলে পড়তে হয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গকে। পুজোর পর পাহাড়ে ভয়াবহ দুর্যোগের স্মৃতি এখনও টাটকা। এর মাঝেই বর্ষা বিদায়ের খবর দিল হাওয়া অফিস। ১২ থেকে ১৮ অক্টোবর এর মধ্যে এই প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ কালীপুজো থাকবে বৃষ্টিহীন। রবিবার ভিজতে পারে হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতাতেও। আজ থেকে বৃষ্টির পরিমাণ আরও আরও কমবে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের কোথাও আর কোনও আবহাওয়া সংক্রান্ত সতর্কতাও নেই। সোমবার পর্যন্ত শুধুমাত্র উপকূলের জেলায় বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

 

Related articles

প্রথম দফায় ভোট ১৬ জেলায়, তালিকায় ৩ কোটি ৬০ লক্ষ ভোটার 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই চড়ছে পারদ। এবার প্রথম দফার ভোটের পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশ করল নির্বাচন কমিশন।...

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...

নাকা চেকিংয়ে বিপুল নগদ ও সোনা-সহ আটক বিজেপি প্রার্থী অশোক দিন্দার ঘনিষ্ঠ

ভোটের মুখে ফের অস্বস্তিতে পদ্মশিবির(Bharati Janata Party)। শনিবার বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সন্দীপ...