Sunday, April 12, 2026

বারংবার ধর্ষণে অন্তঃসত্ত্বা নাবালিকা! পকসো-তে মামলা, ধৃত অভিযুক্ত ‘প্রেমিক’

Date:

Share post:

‘প্রেমিকের’ বারংবার ধর্ষণে অন্তঃসত্ত্বা নাবালিকা (Minor)! মূল অভিযুক্তকে গ্রেফতার করল কলকাতার দক্ষিণ বন্দর থানার পুলিশ। ধৃত কুতুবউদ্দিন শাহ ওরফে রোহিতের বিরুদ্ধে পকসো (POCSO)-সহ একাধিক ধারায় মামলা দায়ের। অভিযোগ, গার্ডেনরিচ এলাকায় ওই ঘটনা ঘটেছে। এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃতকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ (Police)।

২৮ সেপ্টেম্বর নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে দক্ষিণ বন্দর থানায় (South Port PS) অভিযোগ দায়ের হয়। সেখানে অভিযোগ করা হয়েছে, একবার নয়, একাধিক জায়গায় একাধিকবার পরিস্থিতির সুযোগ নিয়ে নাবালিকাকে ধর্ষণ করা হয়। অভিযোগ, একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে নির্যাতিতা (Minor)। তদন্তে নেমে রবিবার গভীর রাতে মূল অভিযুক্ত কুতুবউদ্দিন শাহকে গ্রেফতার করে পুলিশ (Police)। পুলিশ সূত্রে খবর, নাবালিকার সঙ্গে অভিযুক্তের সম্পর্ক ছিল।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...