Saturday, April 11, 2026

দুর্গাপুর গণধর্ষণের ঘটনায় গ্রেফতার আরও ১: ড্রোন উড়িয়ে জঙ্গলে তল্লাশিতে ধৃত

Date:

Share post:

রবিবার দিনভর ড্রোন উড়িয়ে ধর্ষণে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালিয়েছিল পুলিশ। সেই তল্লাশিতেই গ্রেফতার চতুর্থ অভিযুক্ত (accused)। এখনও অধরা এক অভিযুক্তর খোঁজে বিভিন্ন সূত্র প্রয়োগ করে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সোমবার ধৃত চতুর্থ অভিযুক্তকে আদালতে পেশ করে হেফাজতে (police custody) চাইবে পুলিশ।

দুর্গাপুরে (Durgapur) ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের (gang rape) ঘটনার অভিযোগ দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে তিন অভিযু্ক্তকে গ্রেফতার করেছিল পুলিশ। অধরা দুজনের জন্য জারি ছিল তল্লাশি। রবিবার বেসরকারি হাসপাতাল সংলগ্ন জঙ্গলে ড্রোন (drone) উড়িয়ে তল্লাশি চালানো হয়। খবর ছিল এক অভিযুক্ত সেই জঙ্গলে গা ঢাকা দিয়েছিল বলে। সেই মতো রবিবার বিকালে এক যুবককে জঙ্গল থেকে আটক করে পুলিশ। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে তাকে গ্রেফতার করা হয়।

চতুর্থ গ্রেফতার অভিযুক্তের নাম শেখ নাসিরুদ্দিন। অস্থায়ী শ্রমিকের কাজ করে সে। পুলিশের জিজ্ঞাসাবাদে জানা যায়, নির্যাতিতা যে মেডিক্যাল কলেজের (private medical college) পড়ুয়া সেখানে কয়েকমাস আগে ঠিক শ্রমিকের কাজ করেছিল নাসিরুদ্দিন। সোমবার তাকে আদালতে পেশ করে হেফাজতে পাওয়ার চেষ্টা আবেদন করবে পুলিশ।

আরও পড়ুন: দুর্গাপুরের ঘটনা নিয়ে অপপ্রচার মিডিয়ায়: বিকৃতি মুখ্যমন্ত্রীর বক্তব্যের

সেই সঙ্গে ধৃত চারজনকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে পুণর্নির্মাণের প্রক্রিয়াও চালানো হতে পারে সোমবার। রবিবার গ্রেফতার হওয়া তিনজনকে আদালতে পেশ করা হলে আদালত তাদের ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিল। তবে এখনও আটক (detained) রয়েছে নির্যাতিতার বন্ধু। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে এখনও গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।

Related articles

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...